রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নিখোঁজের ৪দিন পর উদ্ধার হলো ভ্যান চালকের মরদেহ

উচ্চকন্ঠ   14-Oct-2025   70

Photo

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলায় নিখোঁজের চার দিন পর ভ্যান চালক এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।১৪ অক্টোবর( মঙ্গলবার) সকালে উপজেলার কাজিরবেড়ে গ্রামের একটি তালাবদ্ধ বাড়ি থেকে গলিত অবস্থায় লাশটি পাওয়া যায়।
নিহত আব্দুল্লাহ(২৫) শার্শা উপজেলার সরদার বারিপোতা গ্রামের ইউনুস মোড়লের পুত্র। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আব্দুল আলিম বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। তাকে গলা কেটে হত্যার পর একটি বাক্সের মধ্যে ভরে ওই বাড়িতে রেখে গেছে খুনিরা।ভ্যান ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।নিহতের বাবা ইউনুস মোড়ল বলেন, শুক্রবার রাত ১০টার দিকে নাভারন বাজারে আবদ্দুল্লার সঙ্গে আমার শেষ দেখা হয়। প্রতিদিন রাতে আব্দুল্লাহ তার ভ্যান নিয়ে বাড়ি ফেরে। কিন্তু সেদিন গভীর রাতেও না ফেরায় আমরা চিন্তায় পড়ে যাই। ছেলেকে অনেক খুঁজেও না পেয়ে পর দিন শার্শা থানায় একটি জিডি করি। এর তিনদিন পর পুলিশ নিহত আব্দুল্লাহর মরাদেহ উদ্ধার করে।

office@ukantho.com


Photo

প্রতিবেশীর সেপটিক ট্যাংকে নিখোঁজ শিশুর লাশ, অভিযুক্তদের বাড়িতে আগুন

এফএনএস: কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রতিবেশীর বাড়ির টয়লেটের সেপটিক...

Photo

শৈলকুপায় নুরুর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে ছাত্রদলের হামলা, আহত-৫

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঢাকায় নুরুর উপর হামলার প্রতিবাদে...

Photo

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

হাবিব ওসমান কালীগঞ্জ, নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

Photo

কালীগঞ্জে নতুন হাজীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্র্রতিবেদক: কালীগঞ্জ পৌরসভার অন্তর্গত আড়পাড়া...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত