রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে আহত ১৫ জন

উচ্চকন্ঠ   21-Aug-2025   38

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে মহেশপুর উপজেলার তুষার সিরামিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহি বাস ঢাকা থেকে দর্শনা যাচ্ছিলো। পথে কালীগঞ্জ-জীবননগর সড়কের ওই স্থানে পৌঁছালে তুষার সিরামিকসের কারখানা থেকে একটি ড্রাম ট্রাক বের হয়ে প্রধান সড়কে উঠলে বাসটির সাথে সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক-হেলপার ও বাসের যাত্রীসহ ১৫ জন আহত হয়। খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায়। গুরুতর আহত ট্রাকচালক ও হেলপারকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, দুর্ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

office@ukantho.com


Photo

নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল জেলা বাস-মিনিবাস পরিবহন...

Photo

সারা দেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‍্যাব ডিজি

এফএনএস: সাম্প্রতিক সময়ে দেশব্যাপী চুরি, ছিনতাই, খুন ও ডাকাতি প্রতিরোধে...

Photo

আমরা পদাতিক আয়োজিত-যৌনকর্মীর বাচ্চাদের নিয়ে শিশু দিবস উদযাপন ও সিনেমার পোস্টার লঞ্চ

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ প্রতিনিধি: ১৪ই নভেম্বর শুক্রবার,...

Photo

ইসলামী বিশ্ববিদ্যালয় পিএইচডি ফেলো সুকান্ত কুমারের প্রি-সাবমিসন সেমিনার অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিজনেস ম্যানেজমেন্ট...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত