মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে সীমান্ত মানব কল্যাণ সংস্থার আনুষ্ঠানিক যাত্রা

উচ্চকন্ঠ   14-May-2026   55

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আর্তমানবতার সেবা, সামাজিক উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে ঝিনাইদহে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’। বুধবার (১৩ মে) দুপুরে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তর থেকে সংগঠনটির হাতে সরকারি নিবন্ধন সনদ তুলে দেওয়া হয়।
ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোমিনুর রহমান এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির নির্বাহী পরিচালক সাব্বির হোসেনের হাতে নিবন্ধন সনদ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন কর্মকর্তা হাসানুজ্জামান, সংগঠনের সেক্রেটারি জহিরুল হক, নির্বাহী সদস্য শিমুল হোসেন, শামিম সরোয়ার ভুটার, আশরাফুল ইসলাম লিংকন ও সুরুজ হোসেন।
সনদ হস্তান্তর অনুষ্ঠানে উপ-পরিচালক মোমিনুর রহমান বলেন, “স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সমাজের দর্পণ। আমরা আশা করি, ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’ কেবল নিবন্ধনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং ঝিনাইদহের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। সমাজসেবা অধিদপ্তর সবসময় এমন ইতিবাচক উদ্যোগের পাশে থাকবে।”
সংগঠনটির নির্বাহী পরিচালক সাব্বির হোসেন জানান, ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’ মূলত প্রান্তিক মানুষের শিক্ষা সহায়তা, বৃক্ষরোপণ, সুপেয় পানি নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবা ও সামাজিক অধিকার নিয়ে কাজ করবে। সমাজসেবা অধিদপ্তরের এই স্বীকৃতি তাদের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং মানবকল্যাণমূলক কর্মকান্ডে নতুন উদ্দীপনা যোগাবে।
তিনি আরও বলেন, “আমরা একটি মানবিক, সচেতন ও বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করতে চাই। সমাজের অন্ধকার দূর করে মানুষের মাঝে আশার আলো ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।”

office@ukantho.com


Photo

ঝিনাইদহে মামলার বাদীর সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়ে তুলে মিথ্যা প্রতিবেদন দাখিলের অভিযোগ সিআইডি কমকর্তার বিরুদ্ধে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ধর্ষন প্রচেষ্টা মামলার বাদীর সঙ্গে...

Photo

শোক জানানোর ভাষা হারিয়ে ফেলেছি: তারেক রহমান

এফএনএস: ঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার...

Photo

যশোর হাসপাতালে অসুস্থ ছেলেকে দেখতে এসে মারা গেলেন বাবা

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক :শনিবার (২ আগস্ট) আনুমানিক দুপুর ২ টার...

Photo

তারেক রহমানকে সংবর্ধনা দিতে উপযুক্ত মাঠ খোঁজা হচ্ছে: সালাহউদ্দিন

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত