শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ফ্যাসিবাদ বিরোধী নেতাদের কিলিং মিশন শুরু করেছে আ’লীগ ও ভারত: রাশেদ খান

উচ্চকন্ঠ   12-Dec-2025   67

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির উপর গুলিবর্ষণকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবী করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে পথসভা শেষে হাদির উপর হামলার প্রতিক্রিয়ায় এ দাবী করেন।
রাশেদ খান বলেন, আমি আজ ব্যথিত। হাদী আমাদের সহযোদ্ধা। আমরা একসঙ্গে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি। হাদী সন্ত্রাসীদের গুলিতে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আওয়ামী লীগ ও ভারতের চক্রান্ত শুরু হয়েছে। তারা ফ্যাসিবাদ বিরোধী নেতাদের কিলিং মিশন শুরু করেছে। ওসমান হাদীর ওপর হামলা তারই অংশ।
সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, গত বৃহস্পতিবার নির্বাচনের তফশিল ঘোষণা হয়েছে। আর আজই ওসমান হাদীকে গুলি করে হত্যাচেষ্টা চালানো হয়েছে। ওসমান হাদী একজন প্রার্থী। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে। এই সরকার এখনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারেনি। এই সরকার জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে রাশেদ খান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া নেতাদের হত্যার মাধ্যমে তারা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র শুরু হয়েছে। ভারতের চক্রান্তে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের রাজনৈতিক নেতাদের টার্গেট করেছে। তারা নির্বাচন বানচালের মাধ্যমে ফ্যাসিবাদকে ফেরাতে চায়।
হাদির জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করে রাশেদ খান বলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে হাদী বলিষ্ট ভূমিকা রেখেছেন। এইজন্যই তার উপর এমন হামলা করা হয়েছে। তিনি আরও বলেন, এই নির্বাচন তখনই সুষ্ঠু হবে যখন সকল প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।

office@ukantho.com


Photo

নড়াইলের কালিয়ায় দুটি ড্রিংকিং ওয়াটার প্লান্টকে ৪০ হাজার টাকা জরিমানা

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের কালিয়ায় দু’টি ড্রিংকিং...

Photo

৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস...

Photo

পুলিশকে আসামী করায় কোটচাঁদপুরে জামায়াতের ৩ নেতাকর্মী হত্যা মামলা আজো আলোর মুখ দেখেনি

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিনবেদক: কোটচাঁদপুরে প্রকাশ্যে দিবালোকে...

Photo

সিলেটে বিএনপি ও যুবদলের দুই নেতাকে বহিষ্কার

এফএনএস: সিলেটে বিএনপি ও যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত