বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ৮ দফা দাবীতে খুলনা বিভাগের সিএইচসিপিদের মানববন্ধন

উচ্চকন্ঠ   22-Oct-2025   83

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বকেয়া বেতন পরিশোধ, ১২তম গ্রেডে উন্নীতকরণ, চাকুরী প্রবিধানমালা প্রণয়নসহ ৮ দফা দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে খুলনা বিভাগের কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডাররা।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন খুলনা বিভাগীয় শাখা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে খুলনা বিভাগীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন জেলা ও উপজেলা নেতৃবৃন্দরা অংশ নেয়।
সংগঠনের ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়ক আশরাফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিটি’র সভাপতি তারিকুজ্জামান, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, যশোর জেলার সভাপতি আসলাম উদ্দিনসহ খুলনা বিভাগের ১০টি জেলার সভাপতি-সাধারণ সম্পাদকসহ ঝিনাইদহের সকল সিএইচসিপিরা।
সেসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা মাঠপর্যায়ে নিরলসভাবে স্বাস্থ্যসেবা দিয়ে আসলেও এখনো প্রাপ্য বেতন ও পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তারা বলেন, দাবি পূরণে বিলম্ব হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

office@ukantho.com


Photo

পুলিশসহ সব প্রতিষ্ঠান ঢেলে সাজাতে হবে: আলতাফ হোসেন

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন...

Photo

মাদকসেবী বখাটে সন্তানকে পুলিশে দিলেন বাবা

এফএনএস: লাগামহীন কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত সন্তানকে পুলিশের...

Photo

নড়াইলে ট্রাকচাপা দিয়ে পাম্প ম্যানেজারকে হত্যার ঘটনায় সব পাম্প বন্ধ; ট্রাক জব্দ, চালক পলাতক

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল-ঢাকা-বেনাপোল জাতীয় মহাসড়কের...

Photo

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় জামায়াত আমিরের গভীর উদ্বেগ প্রকাশ

এফএনএস: ইরানে যুক্তরাষ্ট্র ও যুদ্ধবাজ ইসরাইলের হামলার ঘটনায় গভীর উদ্বেগ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত