শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে, ক্ষতি হয়েছে চোখেরও: অবস্থা স্থীতিশীল, তবে শঙ্কামুক্ত নয়

উচ্চকন্ঠ   30-Aug-2025   72

Photo

এফএনএস: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথার হাড়, নাক ও ডান পাশের চোয়ালের হাড় ভেঙে গেছে। মাথায় আঘাতের কারণে সামান্য রক্তক্ষরণ হয়েছে এবং এক চোখে মারাত্মক ক্ষতি দেখা দিয়েছে। যদিও তিনি বর্তমানে স্থিতিশীল আছেন, তবে চিকিৎসকেরা তাকে এখনও শঙ্কামুক্ত বলতে পারছেন না। শনিবার ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি জানান, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে নুরুল হককে হাসপাতালে আনা হয়। সে সময় তার নাক থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল এবং গজ ব্যান্ডেজ দিয়ে রাখা হয়েছিল। দ্রুত তাকে আইসিইউতে নেওয়া হয়। ডা. মোস্তাক বলেন, রাতে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সকালে মাথার সিটি স্ক্যানের রিপোর্টে দেখা গেছে, তার মাথার হাড় ও চোয়ালের হাড় ভেঙেছে। নাকের হাড়ও ভেঙে গেছে। মাথার ভেতরে সামান্য রক্তক্ষরণ রয়েছে। চোখ-মুখ ফুলে গেছে এবং চোখের ভেতরে রক্ত জমেছে। তবে শরীরের অন্য কোথাও আঘাত পাওয়া যায়নি। চিকিৎসক আরও জানান, নুরুল হকের অবস্থা আপাতত স্থিতিশীল থাকলেও তা যেকোনো সময় সংকটাপন্ন হয়ে উঠতে পারে। আলহামদুলিল্লাহ, তিনি স্ট্যাবল আছেন। কিন্তু মস্তিষ্ক ও চোখে আঘাত থাকায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, বলেন কর্তব্যরত এক চিকিৎসক। নুরুল হকের চিকিৎসায় ইতোমধ্যে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করেছে ঢামেক কর্তৃপক্ষ। বোর্ডে নিউরোসার্জারি, নাক-কান-গলা, চক্ষু, ক্যাজুয়ালটি, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের বিশেষজ্ঞরা যুক্ত হয়েছেন। প্রাথমিক পর্যবেক্ষণে চিকিৎসকেরা মনে করছেন, নুরুল হকের কোনো বড় ধরনের অস্ত্রোপচার আপাতত প্রয়োজন হবে না। তবে তার অবস্থা পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে।

office@ukantho.com


Photo

লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট এর শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রবীর বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জে লাইফ সাইন্স মেডিকেল...

Photo

মহেশপুরে তারুণ্যের উৎসবে কিশোরী স্বাস্থ্যসেবা ক্যাম্প ও সঞ্চয় প্রনোদনা বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে নতুন বাংলাদেশ...

Photo

বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে

এফএনএস: শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি...

Photo

কালীগঞ্জ-গাজীর বাজার সড়কে ডাকাতি; লক্ষাধিক টাকা লুট: ডাকাতি বন্ধে ওসির হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ-গাজীর বাজার সড়কের ফরাশপুরে ইউনিয়ন পরিষদ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত