বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট এর শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

উচ্চকন্ঠ   22-Feb-2026   220

Photo

প্রবীর বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জে লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট এ যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় অত্র প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান হোমিওপ্যাথিক ডাঃ বিশ্বাস রাজীব কিশোর এর নেতৃত্বে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ডাঃ প্রফুল্ল কুমার মজুমদার, ভেটেরিনারি বিভাগের শিক্ষক ডাঃ তানভীর হাসান, ইনস্ট্রাক্টর মোঃ জাহিদুর রহমান, পরিচালক (উন্নয়ন) মোঃ মাসুম বিল্লাহ, ভার্চুয়ালি যুক্ত ছিলেন ভেটেরিনারি বিভাগের শিক্ষক ডাঃ মোঃ মাজেদুল হক, ডাঃ মোঃ রবিউল ইসলাম (জুয়েল), সহকারী পরিচালক (উন্নয়ন) মোঃ তানজিম হুসাইন, রিন্টু দাস, উইলিয়াম মন্ডল ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ। এরপর ডাঃ তানভীর হাসান এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান হোমিওপ্যাথিক ডাঃ বিশ্বাস রাজীব কিশোর। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়; ভাষা আমাদের চিন্তা, গবেষণা ও জ্ঞানের বিকাশের ভিত্তি। মাতৃভাষায় শিক্ষা ও গবেষণা জাতির উন্নয়নের প্রধান শক্তি। লাইফ সাইন্স স্বাস্থ্য ও প্রাণিসম্পদ খাতে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাতৃভাষায় স্বাস্থ্য শিক্ষা ও জনসচেতনতা বৃদ্ধি করে আমরা স্বাস্থ্যসেবা, জনস্বাস্থ্য উন্নয়ন এবং প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় দক্ষ ও মানবিক জনশক্তি তৈরির মাধ্যমে বেকারত্ব হ্রাস করে স্বাবলম্বী জাতি গঠনে অগ্রনী ভূমিকা পালন করছি। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সালাম, রফিক, বরকত, জব্বারসহ নাম না জানা ভাষা শহীদদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা আমাদের নিজ নিজ কর্মক্ষেত্রে সততা, দক্ষতা ও দেশপ্রেম নিয়ে কাজ করি। বাংলা ভাষার সঠিক চর্চা ও মর্যাদা রক্ষা করি। পরিশেষে, মহান ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি তার বক্তব্য সমাপ্ত করেন।

office@ukantho.com


Photo

পাটকাঠি এখন কৃষকের আয়ের অন্যতম ভরসা

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: একসময় পাটের আঁশ ছাড়ানোর পর...

Photo

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিল শুনানি শেষ, রায় বুধবার

এফএনএস: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের ১০ বছরের সাজার...

Photo

সাংবাদিককে চাপাতি দিয়ে কুপিয়ে ছিনতাই, গ্রেপ্তার ৩

এফএনএস: রাজধানীর মোহাম্মদপুর থানার কাছাকাছি আহমাদ ওয়াদুদ নামে একজন...

Photo

কালীগঞ্জে ৩ মাস বয়সী অসুস্থ রাফির পাশে দাঁড়ালেন মানবিক ইউএনও রেজওয়ানা নাহিদ

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: অভাব-অনটনের সংসার। অন্যের জমিতে কৃষি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত