বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চাঁদপুরে ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

উচ্চকন্ঠ   18-Sep-2025   47

Photo

এফএনএস: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নে সম্পত্তিগত বিরোধ নিয়ে ছোট ভাই শাহজালাল খানের (৩৮) হাতুড়ির আঘাতে বড় ভাই খাজা আহমেদ খানের (৫৭) মৃত্যু হয়েছে। পুলিশ এই ঘটনায় তিন জনকে আটক করেছে। গত বুধবার দিবাগত রাত ১১টার দিকে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পূর্ব চাঁদপুর গ্রামের খাসের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত খাজা আহমেদ খান এবং অভিযুক্ত শাহজালাল খান ওই বাড়ির মৃত ওমর খানের ছেলে। খাজা আহমেদ দুবাইপ্রবাসী ছিলেন এবং বাড়িতে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। তিনি দুই ছেলে এবং এক কন্যাসন্তানের জনক। অভিযুক্ত শাহজালালও প্রবাসে ছিলেন এবং বর্তমানে অটোরিকশাচালক। চার ভাইয়ের মধ্যে শাহজালাল ছোট। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর হাসপাতালে কথা হয় নিহতের মরদেহের সঙ্গে থাকা তৃতীয় ভাই অলি উল্লাহ খানের সঙ্গে। তিনি বলেন, গত কয়েকদিন সম্পত্তিগত বিরোধ নিয়ে শাহজালাল আমাকে আর নিহত ভাইকে হুমকি ধমকি দিয়ে আসছিল। সম্পত্তির বিষয়ে সালিশ বৈঠক হলেও শাহজালাল তা মানে না। রাত ১১টার দিকে কথা-কাটাকাটির একপর্যায়ে শাহজালাল খাজা আহমেদকে মারধর করে এবং হাতে থাকা হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার চেষ্টা করলে বড় ভাই নুর মোহাম্মদ খানসহ শাহজালাল বাধা দেয়। ১ ঘণ্টা পর রাত ১২টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসি। রাত ১টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফরিদ আহমেদ চৌধুরী বলেন, হাসপাতালে আনার পর চিকিৎসা দেওয়া হলেও অতিরিক্ত রক্তক্ষরণে ওই ব্যক্তির মৃত্যু হয়। এদিকে এই ঘটনার পর ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন নিহতের স্ত্রী রুবি আক্তার। এরপর থানা থেকে পুলিশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এসে সুরতহাল তৈরি করে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ্ আলম বলেন, জানতে পেরেছি সম্পত্তিগত বিরোধ নিয়ে ভাইদের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে হাতুড়ির আঘাতে খাজা আহমেদের মৃত্যু হয়। এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত শাহজালাল, নুর মোহাম্মদসহ ৩ জনকে আটক করা হয়েছে।

office@ukantho.com


Photo

স্বাধীনতার ৫০ বছর পরও সন্দ্বীপে কার্যকর যাতায়াত ব্যবস্থা না থাকা লজ্জার: প্রধান উপদেষ্টা

এফএনএস: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চট্টগ্রাম-সন্দ্বীপ...

Photo

এ মাসেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে: সালাহউদ্দিন

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, মার্চ...

Photo

ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে মারধরের শিকার বরখাস্ত ইউপি চেয়ারম্যান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ফিলিং স্টেশনে মোটরসাইকেলের...

Photo

কালীগঞ্জে জনতার মুখোমুখি আগামীর এমপি শীর্ষক অনুষ্টান জনতার মুখোমুখি জামায়াত প্রার্থী

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: “জনতার মুখোমুখি আগামীর এমপি” শীর্ষক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত