শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

উচ্চকন্ঠ   05-Apr-2025   50

Photo

এফএনএস: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব সময় আছে। বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই। আপনারা আশপাশের দেশে দেখুন কী ধরনের অবস্থা। আমরা কিন্তু যেকোনো উৎসবে হিন্দু, মুসলমানসহ সবাই মিলে কাজ করি। শনিবার নারায়ণগঞ্জের বন্দরে লাঙ্গলবন্দ মহাঅষ্টমী স্নানোৎসব পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা প্রশাসনকে ধন্যবাদ দেবেন। তারা খুব ভালো কাজ করেছে। অন্যবারের চেয়ে এবার নদীর পানিও ভালো ছিল। আপনারা ধৈর্য ধরে স্নান করবেন। আমাদের সব ব্যবস্থা আছে। পুলিশ, নৌ পুলিশ, র‌্যাব, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে। তিনি আরও বলেন, আমাদের এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কারো কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই মানুষ। বাংলাদেশি হিসেবে আমরা পরিচিত। কোথাও ধর্মীয় ভাবগাম্ভীর্য যেন নষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

office@ukantho.com


Photo

মানবতার জন্য জীবন এর উদ্যোগে বিনামূল্যে ব্লাড টেস্ট কর্মসূচি অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জের মালিয়াট...

Photo

যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে: সালাহউদ্দিন

এফএনএস: দেশি-বিদেশি শক্তি যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে...

Photo

ঝিনাইদহে খুচরা সার বিক্রেতা বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবীতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার...

Photo

ফেব্রুয়ারিতেই নির্বাচন: আইন উপদেষ্টা

এফএনএস: সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ়প্রতিজ্ঞ আছি আগামী বছরের ফেব্রুয়ারিতেই...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত