সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে অবৈধ মাটি কাটায় দুইজনকে এক লাখ টাকা জরিমানা

উচ্চকন্ঠ   26-Feb-2026   142

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়ন ও কোলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুইজনকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক অভিযানে এ দণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি কাটার অভিযোগে পরিচালিত মোবাইল কোর্টে মোট ২টি মামলা দায়ের করা হয়। এতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১৩ ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে অর্থদণ্ড প্রদান করা হয়। দুই মামলায় মোট ১ লক্ষ টাকা।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক। তিনি বলেন, অবৈধভাবে মাটি কাটা একটি গুরুতর অপরাধ। এটি কৃষি জমি ও পরিবেশের জন্য ক্ষতিকর। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও কৃষি জমি সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ চারটি আসনের একটিতে বিএনপি ও তিনটিতে জামায়াত বিজয়ী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শান্তিপুর্ণ ভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ...

Photo

কালীগঞ্জে ভিজিএফ এর চাল উদ্ধারের ঘটনায় তদন্তে গড়িমসির অভিযোগ

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সরকারের বিশেষ...

Photo

ঝিনাইদহে হাট ইজারার দরপত্র দাখিলে বাধা, ৪৬টি হাটের টাকা হরিলুট!

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: খাস আদায়ের নামে ঝিনাইদহের ৪৬টি হাটবাজারের...

Photo

ঐতিহ্যবাহী ভোলপাড়া জামে মসজিদের সভাপতি হলেন আনোয়ারুল ইসলাম রবি

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: শত বছরের পুরাতন ঐতিহ্যবাহী ভোলপাড়া...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত