সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

উচ্চকন্ঠ   07-Mar-2026   44

Photo

এফএনএস: নওগাঁর ধামুইরহাটে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মতিবুল ইসলাম (৩০) নামে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মতিবুল উপজেলার মইশড় এলাকার মোকলেছুর রহমানের ছেলে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। ভুক্তভোগী শিশুটির মা বলেন, আমার মেয়ে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় মতিবুল খাবার দেওয়ার কথা বলে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। আমার মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। পরে তাকে ভ্যানে করে ধামুইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার পরামর্শ দিলে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করাই। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। বিষয়টি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নজরে আসলে তিনি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পালকে হাসপাতালে পাঠান। তিনি ওই শিক্ষার্থীকে দেখে আসেন এবং চিকিৎসককে সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ করেন। নওগাঁর পুলিশ সুপার বলেন, ধর্ষণের অভিযোগে ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

office@ukantho.com


Photo

সরকারের উদ্যোগ ও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে ঈদযাত্রা স্বস্তির: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: সরকারের বিভিন্ন জনমুখী উদ্যোগ ও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে...

Photo

স্বাস্থ্য, সুরক্ষা, বিনোদন-প্রবীনদের জন্য প্রয়োজন

এম. এ. কাদের: প্রতিটি মানুষের জীবনে জরা বা বার্ধক্য এক অনিবার্য সত্য।...

Photo

মাইলষ্টোন স্কুলে নিহতদের স্মরণে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর বিএনপির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: ঢাকার উত্তরায় মাইলষ্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর...

Photo

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই জনের কারাদÐ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত