মঙ্গলবার | ৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

যৌন হয়রানির অভিযোগ, জাহানারার পাশে ক্রীড়া উপদেষ্টা

উচ্চকন্ঠ   07-Nov-2025   92

Photo

এফএনএস: ইউটিউবে এক ক্রীড়া সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে যৌন হয়রানির অভিযোগ তোলেন বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। বিসিবির সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলামসহ আরও কয়েকজনের বিরুদ্ধে যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগ তোলার পর চারদিকে হইচই পরে যায়। বিসিবি রাতেই তদন্ত কমিটি গঠন করেছে। যা ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে। এবার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। জাহানারার বিষয়টি ক্রীড়া মন্ত্রণালয়ের নজরেও এসেছে। সাবেক এই ক্রিকেটারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছে মন্ত্রণালয়, এবং সরকারি সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, আমাদের দফতর থেকেও ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি যদি আইনি ব্যবস্থা নিতে চান, যেহেতু এটি একটি ফৌজদারি অপরাধ, সেহেতু সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করা হবে যেন জড়িত কেউ শাস্তি এড়িয়ে যেতে না পারে। যৌন হয়রানির ঘটনা ক্রীড়াঙ্গনের জন্য বড় হুমকি বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সতর্ক করে বলেন, এ ধরনের অভিযোগ নতুন নয়। খেলাধুলার অন্যান্য ক্ষেত্রেও বহুবার শুনেছি। দায়িত্বশীল জায়গা থেকে আমাদের নিশ্চিত করতে হবে, যাতে কেউ এ ধরনের কাজ করে পার না পেয়ে যায়। এই বিষয়ে বিসিবির সাবেক নির্বাচক-ম্যানেজার মঞ্জুরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সারা পাওয়া যায়নি।

office@ukantho.com


Photo

দৈনিক রানারের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে পত্রিকার তিন প্রজন্মের তিন সংবাদ দাতা

যশোর থেকে প্রকাশিত দৈনিক রানারের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে...

Photo

গাজীপুরে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

এফএনএস: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দেওপাড়ায় ট্রেন থেকে পড়ে এক যুবকের...

Photo

কোটচাঁদপুরে মন্দিরগুলোতে চলছে শেষ দিনের সাজসজ্জার কাজ

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: নিরাপত্তা রক্ষায় মন্দির গুলো সিসি...

Photo

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক

এফএনএস: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে জাতিসংঘ।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত