রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

জুলাই বিপ্লবের মাধ্যমে বিএনপির ১৭ বছরের আন্দোলন পূর্ণতা পেয়েছে: রিজভী

উচ্চকন্ঠ   19-Jul-2026   34

Photo

এফএনএস: বিএনপির ১৭ বছরের আন্দোলন জুলাই বিপ্লবের মাধ্যমে পূর্ণতা পেয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, “বেগম খালেদা জিয়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করেছেন, জুলাইয়ে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে তা সফল হয়েছে।” তিনি বলেন, জনগণের স্বস্তি নিশ্চিত করতে বিএনপি সরকার কাজ করছে। তার দাবি, হার্টের রিংয়ের ওপর ভ্যাট বাতিল করায় এর দাম কমেছে এবং সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে। বিএনপির এই নেতা আরও জানান, জনগণের কাছে জবাবদিহিতার অংশ হিসেবে দলটি নিজেদের আয়-ব্যয়ের হিসাব দিয়েছে। স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে নাকি জোটবদ্ধভাবে প্রার্থী দেওয়া হবে-এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান রিজভী।

office@ukantho.com


Photo

বিচারকের ছেলে খুন: আসামির পক্ষে থাকবে না রাজশাহীর কোনো আইনজীবী

এফএনএস: রাজশাহী মহানগর দায়রা জজ মো. আব্দুর রহমানের পরিবারের ওপর নৃশংস...

Photo

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ...

Photo

জামালপুরে ভাড়া বাসা থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: জামালপুর সদর উপজেলার নান্দিনা পূর্বপাড়া এলাকার একটি ভাড়া বাসা...

Photo

স্থানীয় সরকার নির্বাচন করতে অন্তত দুই বছর লাগবে: মান্না

এফএনএস: স্থানীয় সরকার নির্বাচন করতে অন্তত দুই বছর সময় লাগবে বলে মন্তব্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত