মঙ্গলবার | ৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে তিন দিনব্যাপী ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

উচ্চকন্ঠ   27-Apr-2026   74

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার এবং তারুণ্যনির্ভর মেধাবী জাতি গঠনের লক্ষ্য নিয়ে ঝিনাইদহে শুরু হয়েছে তিন দিনব্যাপী ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। সোমবার বিকেল সাড়ে ৩টায় শহরের কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন।‘
উদ্ভাবনা নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিস্তারে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি গবেষণামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ একটি জ্ঞানভিত্তিক ও মেধাবী জাতিতে পরিণত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মেলায় জেলার ছয়টি উপজেলা থেকে নির্বাচিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করছে। এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞানভিত্তিক সেমিনার, অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আগামী বুধবার মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।

office@ukantho.com


Photo

নিষিদ্ধ ছাত্রলীগের ফেসবুক পেজ উধাও

এফএনএস: নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ উধাও...

Photo

বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ ভুয়া সংগঠন: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি...

Photo

যুদ্ধ পর্যবেক্ষণ করছে সরকার, এখনই বাড়ছে না জ্বালানি তেলের দাম: অর্থ উপদেষ্টা

এফএনএস: ইরান-ইসরায়েল যুদ্ধ পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা...

Photo

ঝিনাইদহে খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহে ৫ দিন ব্যাপী খাদ্যভিত্তিক পুষ্টি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত