মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

নিষিদ্ধ ছাত্রলীগের ফেসবুক পেজ উধাও

উচ্চকন্ঠ   05-Feb-2025   58

Photo

এফএনএস: নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ উধাও হয়ে গেছে। গতকাল বুধবার দুপুর থেকে ফেসবুকে পেজটি আর পাওয়া যাচ্ছে না। বাংলাদেশি ইথিক্যাল হ্যাকিংগ্রæপ ‘সাইবার কমিউনিটি’ পেজটি নিষ্ক্রিয় করেছে বলে দাবি করেছে। সাইবার কমিউনিটির পক্ষ থেকে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফ্যাসিস্ট খুনি হাসিনার রাত ৯টায় লাইভে আসার কথা। ছাত্রলীগের পেজটি থেকে সেই লাইভ প্রচার করার ঘোষণা দেওয়া হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার দিনগত রাত ২টা ১০ মিনিটে ছাত্রলীগের পেজটি নিষ্ক্রিয় করা হয়েছে। সেই সঙ্গে আওয়ামী লীগের ভেরিফায়েড পেজ ডাউন করার চেষ্টা চলছে। ‘সাইবার কমিউনিটি’ জুলাই আন্দোলনে বাংলাদেশে সাইবার যোদ্ধা হিসেবে মানুষের আস্থার জায়গা করে নিয়েছে। এরই ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানায় তারা। এদিকে, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ বিষয়টি নিয়ে ফেসবুকে লেখেন, হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি। তাছাড়া গতকাল বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, আজ (গতকাল বুধবার) রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ছাত্র-ছাত্রীদের কালোজাদু মানববন্ধন: নেপথ্যে কি?

মনজুরুল আহাসান লিতু, নিজস্ব প্রতিবেদক: সহপাঠির সাথে পড়ালেখা নিয়ে প্রতিদ্বন্দীতা।...

Photo

কলেজ শিক্ষিকাকে জুতা দিয়ে পিটিয়ে বিএনপি নেতা বহিষ্কার

এফএনএস: রাজশাহীর দূর্গাপুরে দাওকান্দি সরকারি কলেজে ঢুকে ভাঙচুর ও শিক্ষিকাকে...

Photo

জাতীয় সংগীত বিকৃত করে টিকটক, গ্রেপ্তার যুবলীগ নেতা কারাগারে

এফএনএস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জড়িয়ে...

Photo

ভুল সংবাদ প্রকাশ করলেই আইনি ব্যবস্থা: আজাদ মজুমদার

এফএনএস: এখন থেকে ভুল সংবাদ প্রকাশ করে মানুষকে বিভ্রান্ত করলেই সরকার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত