রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

হরিণাকুন্ডু সরকারি লালন শাহ কলেজে পিঠা উৎসব

উচ্চকন্ঠ   22-Feb-2025   55

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বাংলার লোকজ ঐতিহ্য এবং নারীদের শিল্প নৈপুণ্যের ধারক বাহক রূপেও পিঠা বিবেচিত হয়ে থাকে। বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে এই পিঠা উৎসব। তাইতো প্রতি বছর শীত এলেই গ্রাম বাংলার ঘরে ঘরে শুরু হয় পিঠা পুলির উৎসব। গ্রামীণ বাংলার ঐতিহ্য ও নতুন প্রজন্মের কাছে হরেক রকমের পিঠার পরিচয় তুলে ধরতে ঝিনাইদহের হরিণাকুন্ডুু সরকারি লালন শাহ কলেজের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো পিঠা উৎসব। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে দিন ব্যাপী অনুষ্ঠিত এ উৎসবে শিক্ষার্থীরা ১৩টি স্টল সাজিয়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হরেক রকমের বাহারী ও মুখরোচক পিঠার আয়োজন করে। ভোজন রসিকরাও পিঠা খেয়ে প্রশংসা করেছেন। আর আয়োজকরা বলছেন প্রতি বছরই এমন আয়োজন থাকবে নতুন প্রজন্মের কাছে পিঠা পুলির পরিচিতি তুলে ধরার জন্য। এছাড়া সপ্তাহ ব্যাপি বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতার আহবায়ক আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুজ্জামান শেখর, বিশেষ অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগীতার আহবায়ক মহব্বত আলী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান নজরুল ইসলাম, ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আব্দুর রাকিব উপস্থিত ছিলেন। এছাড়া কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে আনন্দ উপভোগ করেণ।

office@ukantho.com


Photo

আওয়ামী দোসর ফরিদ মিয়ার এক গুয়েমির কারণে বাস মালিক ও শ্রমিকরা পথে বসার উপক্রম

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জের “কালীগঞ্জ মটর মালিক সমিতি”র...

Photo

ঝিনাইদহে চুরি হওয়া ১১৯টি মোবাইল ফোন উদ্ধার করলো পুলিশের সাইবার ক্রাইম সেল

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে চুরি হওয়া ১১৯টি মোবাইল...

Photo

তিন দফা দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম, অন্যথায় পদত্যাগ করতে হবে তিন উপদেষ্টাকে: সাদেক কায়েমের হুশিয়ারী

এফএনএস: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী...

Photo

বাড়ির সামনে থেকে নিখোঁজ, দুদিন পর হাত-পা বাঁধা লাশ মিললো পাটক্ষেতে

এফএনএস: ফরিদপুর সদরে হাত-পা বাঁধা, কীটনাশক খাওয়ানো অবস্থায় এক ব্যবসায়ীর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত