রাজনীতি
শ্বশুরের স্মরণ সভায় সস্ত্রীক অংশ নিলেন তারেক রহমান
উচ্চকন্ঠ 07-Aug-2025 72
এফএনএস: সাবেক নৌবাহিনী প্রধান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লন্ডনে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। এতে সস্ত্রীক উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত বুধবার মাহবুব আলী খান স্মৃতি সংসদ ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে এই আয়োজন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সোহেল আহমদ সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবেদ রাজার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমান, ড. হাসনাত এম হোসেইন এমবিই, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ, পাশা খোন্দকার এমবিই ও ব্যারিস্টার আব্দুস সালাম।
office@ukantho.com