সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে

উচ্চকন্ঠ   07-Feb-2025   46

Photo

এফএনএস: দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতির জন্য দায়ী খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। গত বৃহস্পতিবার রাতে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন সই করা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, ৫ ফেব্রুয়ারি, দিল্লিতে পলাতক মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও ওয়ারেন্টভুক্ত খুনি শেখ হাসিনার উসকানিমূলক ও বিদ্বেষপরায়ণ বক্তব্য জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে ধানমন্ডিসহ সারা দেশে। জাতীয় নাগরিক কমিটি সরকারকে আহ্বান জানায়, ভারতের মাটিতে বসে শেখ হাসিনা যে বিদ্বেষমূলক ও অস্থিতিশীলতামূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে কূটনৈতিকভাবে তীব্র প্রতিবাদ জানানো হোক। সরকারকে এ বিষয়ে দ্রæত কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে বিদেশের মাটিতে বসে কেউ বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে। সেই সঙ্গে আমরা ভারত সরকারের প্রতি পলাতক খুনি হাসিনা ও তার সহযোগীদের সব কর্মকান্ড বন্ধ করে দ্রুত বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করার আহ্বান জানাই। আমরা বাংলাদেশের জনগণের ন্যায়বিচারের অধিকার রক্ষায় ভারত সরকারের ইতিবাচক ভ‚মিকা প্রত্যাশা করি। এতে আরও বলা হয়, আমরা ছাত্র ও সাধারণ জনগণের প্রতি শান্ত ও সতর্ক থাকার আহŸান জানাই। খুনি হাসিনা ও তার দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় নাগরিক কমিটি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে যে, জুলাই হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি জনমনে যে ক্ষোভ সৃষ্টি করেছে, তার সমাধান কেবল দ্রæত ও সুষ্ঠু ন্যায়বিচারের মাধ্যমেই সম্ভব। বিবৃতিতে আরও জানানো হয়, আমরা সরকারকে আহŸান জানাই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনও অপশক্তির ষড়যন্ত্র রুখতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। আমরা বিশ্বাস করি, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে জনগণের ক্ষোভ প্রশমিত হবে এবং দেশ স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে।

office@ukantho.com


Photo

অনুমোদন ছাড়াই মিষ্টি উৎপাদন, ঝিনাইদহ সুইট হোটেলকে জরিমানা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে অনুমোদন ছাড়াই মিষ্টি উৎপাদন...

Photo

বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারি কল্যাণ ফেডারেশনের সভাপতির মৃত্যু

আশরাফুল হক নয়ন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার...

Photo

ফ্যাসিষ্ট আনারের দোসর আব্দুল ওহাবের খুটির জোর কোথায়?: ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা...

Photo

নির্বাচনকে উপলক্ষ্য করে বিভিন্ন পরাশক্তি ও এজেন্সি সক্রিয় হবে: গোলাম পরওয়ার

এফএনএস : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত