বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

উচ্চকন্ঠ   20-Nov-2025   72

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় প্রাঙ্গণে, ২০২৫ - ২০২৬ অর্থবছরের রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো উফশী ও বোরো (হাইব্রিড) ধানের উৎপাদন লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১৮০০ শত জন কৃষককে, প্রতি উফশী জাতের ৫ কেজি বীজ, ১০ কেজির ডি এ পি, ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।এছাড়া ১৩০ জন কৃষককে হাইব্রিড জাতের প্রতি জনের হাতে ২ কেজি করে বীজ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা:মোহাঃ নুর আলম, প্রেসক্লাব মহেশপুর সভাপতি সরোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার ইমাম হোসেন জ্যোতি প্রমুখ।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে হাঁস ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

এফএনএস: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের গোপীনাথপুর...

Photo

হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আসিফ নজরুল

এফএনএস: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকান্ডের বিচার...

Photo

রাষ্ট্র সংস্কারের উদ্যোগ জনগণের দীর্ঘদিনের আকাঙ্খার ফল: আলী রীয়াজ

এফএনএস: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্র...

Photo

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ে নিহত

এফএনএস: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত