সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জ বারোবাজারে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   16-Nov-2025   77

Photo

মোঃ মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন বাড়ানোর লক্ষ্যে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ নভেম্বর রবিবার বিকেলে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহন বিশ্বাসের সভাপতিত্বে উপজেলার বারোবাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, এ দেশের একটি গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। তারা ভোটের নামে জান্নাতের টিকিট বিক্রির মতো অপপ্রচার করছে—যার কোনো ভিত্তি কোরআন-হাদিসে নেই। এখন সময় এসেছে সচেতন হওয়ার। আগামী জাতীয় নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ৩১ দফা বাস্তবায়নের লড়াইয়ে অংশ নিতে হবে।
তিনি আরও বলেন, আমাদের সরকার ক্ষমতায় এলে সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা, যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন, জাবেদ আলী, আনোয়ার হোসেন, অহেদ আলী লস্কর, থানা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়ালসহ বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
সভায় আগত অতিথিরা বলেন, আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে মাঠে থাকতে হবে। জনগণের অধিকার পুনরুদ্ধারের এই লড়াইয়ে ঐক্যই সবচেয়ে বড় শক্তি।

office@ukantho.com


Photo

অন্তর্বর্তী সরকার মানেই দুর্বল, এদের পেছনে জনসমর্থন নেই: হাফিজ

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন,...

Photo

জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ নির্বাচন নিয়ে যথেষ্ট শক্তিশালী: মির্জা ফখরুল

এফএনএস:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন জাতীয়...

Photo

১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে

এফএনএস: চট্টগ্রামের সীতাকুন্ডে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে...

Photo

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই জনের কারাদÐ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত