সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির পৃথক অভিযানে ফেন্সিডিল উদ্ধার সহ নারী আটক

উচ্চকন্ঠ   25-Nov-2025   89

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে সীমান্তাঞ্চলে মাদক ও অবৈধ পারাপার রোধে ৫৮ বিজিবি পরিচালিত পৃথক দুই অভিযানে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার সহ এক বাংলাদেশি নারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ নভেম্বর রাত ৯টা ৩০ মিনিটে নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৫/৩-এস থেকে প্রায় ২০০ গজ অভ্যন্তরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠে মো. আজগর আলীর আখক্ষেতে হাবিলদার শিশির কুমার হালদারের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন অবস্থায় ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে, একই রাত প্রায় ১০টা সময়ে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫৩/১ এস থেকে ২০০ গজ অভ্যন্তরে মকরধ্বজপুরের কারবালা এলাকায় নিয়মিত টহলের সময় হাবিলদার মোহাম্মদ শহিদুল ইসলামের নেতৃত্বে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা চালানোর সময় একজন নারীকে আটক করা হয়। আটককৃত নারীকে পরবর্তীতে জাস্টিস অ্যান্ড কেয়ার মানবাধিকার সংস্থা, যশোর শাখার প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে মহেশপুর ব্যাটালিয়নের নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে।

office@ukantho.com


Photo

শৈলকুপায় ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় উপজেলার বন্দেখালী...

Photo

পটুয়াখালীতে ইমামের স্ত্রীকে গলা কেটে হত্যা

এফএনএস: পটুয়াখালীর কলাপাড়ায় ঘরে ঢুকে মোসা. মুকুল বেগম (৫০) নামের এক গৃহবধূকে...

Photo

শিশু ধর্ষণ মামলায় পূজা মন্ডপের সহ-সভাপতি গ্রেপ্তার

এফএনএস: গাজীপুরে পূজা মন্ডপের পাশে এক শিশুকে (৮) ধর্ষণের অভিযোগে পূজা...

Photo

শিবিরের বিরুদ্ধে গুজব ছড়ানোর দায়ে বিএনপির ৩ নেতাকর্মীর নামে থানায় অভিযোগ

এফএনএস: চট্টগ্রামের মহসিন কলেজের এক ছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত