সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মসজিদের ছাদ থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   29-Mar-2025   43

Photo

এফএনএস: ভোলার চরফ্যাশনে মসজিদের ছাদ থেকে মোতাহার (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জিন্নাগড় ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড কুতুবগঞ্জ বাজার জামে মসজিদ থেকে এ লাশ উদ্ধার করেছে চরফ্যাশন থানা পুলিশ। নিহত বৃদ্ধ মোতাহার ওই ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত নুরু বক্সের ছেলে। চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বৃদ্ধের মেয়ে তানিয়া আক্তার শারমিন বলেন, আমার বাবা গত শুক্রবার রাত ৮টার দিকে কুতুবগঞ্জ জামে মসজিদে তারাবির নামাজ আদায় করতে গিয়ে আর বাড়ি ফেরেননি। এরপর বিভিন্ন স্থানে খোঁজখবর নেই। কোথাও সন্ধান মেলেনি। গতকাল শনিবার সকালে মসজিদের মুসল্লিরা মসজিদের দ্বিতীয়তলার খালি জায়গায় পিলারের সঙ্গে আমার বাবার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে আমাদেরকে ও চরফ্যাশন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আমার বাবার লাশ উদ্ধার করে থানা নিয়ে যায়। তিনি আরও বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত। তিনি কীভাবে মসজিদের ছাদে উঠছেন তা বুঝে উঠতে পারছি না। তবে কারও প্রতি আমাদের কোনও অভিযোগ নেই। ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পাইনি। তারপরও মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে; এটি হত্যা নাকি আত্মহত্যা।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতার ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদন প্রকাশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতা, ˆবৈষম্য...

Photo

সুন্দর-সুষ্ঠু নির্বাচন দেওয়াটা জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি: সিইসি

এফএনএস: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন,...

Photo

১২৬ কেজি গাঁজা উদ্ধার

এফএনএস:রাজশাহীতে একটি লবণের কার্গো ট্রাক থেকে ১২৬ কেজি গাঁজা উদ্ধার...

Photo

ঝিনাইদহে আবারো সড়ক দূর্ঘটনায় শিশু নিহত, আপন ছোট ভাই হাসপাতালে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে আইসক্রিম কিনে ছোট ভাইকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত