শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ার পরিণতির প্রমাণ হাসিনার পলায়ন: তথ্যমন্ত্রী

উচ্চকন্ঠ   21-Aug-2026   21

Photo

এফএনএস: ফ্যাসিবাদী মনস্তত্ত্বের সমালোচনা করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, হিটলার থেকে শুরু করে ইতিহাসজুড়ে স্বৈরাচারী শাসকরা সমাজ বিভক্ত করে কৃত্রিম শত্রু তৈরি করে টিকতে চেয়েছিল, কিন্তু তা ব্যর্থ হয়েছে। ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ার পরিণতি কী হতে পারে, তার প্রত্যক্ষ প্রমাণ শেখ হাসিনার পলায়ন। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সাংবাদিক ও লেখক ইমরুল কায়েস রচিত ‘তারেক রহমান: নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ প্রচার’ বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমাদের মতো দেশে যেখানে গণতন্ত্র, মানবাধিকার ও সংসদীয় রাজনীতির জন্য সংগ্রাম করতে হয়, সেখানে এমন পরিস্থিতি নতুন নয়। কখনো কখনো কোনো রাজনৈতিক নেতার জন্য, এমনকি পুরো দেশের মানুষের জন্যই একটা নিষিদ্ধ সময় নেমে আসে। কিন্তু সময় পেরিয়ে গেলে পেছনের দিকে তাকালে মনে হয়, সেটি একটি কালো মেঘে আচ্ছন্ন সময় ছিল। তিনি ২০০৯ থেকে ২০২৪ সালের রাজনৈতিক পরিস্থিতির চিত্র তুলে ধরে বলেন, ৫ আগস্টের আগের বাংলাদেশ আর পরের বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক আবহ সম্পূর্ণ ভিন্ন। তৎকালীন সময়ে তারেক রহমানের ওপর নানা বিধিনিষেধ আরোপ করে তাকে দেশের বাইরে পাঠানো হয়েছিল। দেশে যেন তার বক্তব্য বা কোনো তথ্য প্রচারিত না হতে পারে, সেজন্য আইন করে তার প্রচার নিষিদ্ধ করা হয়েছিল। তবে ইমরুল কায়েস এই বইটির নাম ‘তারেক রহমান: নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ প্রচার’ দিয়ে একটি ঐতিহাসিক সত্যকে মেটাফোরিক্যালি অত্যন্ত সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। প্রকাশনা উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব। এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট নজমুল হক নান্নু এবং বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) সাবেক মহাপরিচালক ও বাংলাভিশনের প্রধান সম্পাদক ড. আবদুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বইটির লেখক ইমরুল কায়েস এবং স্বাগত বক্তব্য দেন মাতৃভাষা প্রকাশের প্রকাশক নেসার উদ্দীন আয়ুব। অনুষ্ঠানটির আয়োজন করে স্কলারস পাবলিকেশন্স গ্রুপের প্রতিষ্ঠান মাতৃভাষা প্রকাশ।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ডাক বিভাগের কর্মচারীদের কর্মবিরতি: ডাকসেবা ব্যাহত

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: দেশ স্বাধীনের ৫৪ বছর পেরিয়ে গেলেও সরকারি...

Photo

মুজিববাদের কবর রচনা করেই ফিরবো; মুজিববাদ মুর্দাবাদ: সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস...

Photo

টানা তৃতীয়বার আরটিভির দেশসেরা প্রতিনিধি ঝিনাইদহের শিপলু জামান

নিজস্ব প্রতিবেদক: বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাহসী প্রতিবেদনের স্বীকৃতিস্বরূপ...

Photo

নরসিংদীতে দোকান থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

এফএনএস: নরসিংদীর রায়পুরায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত