বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

রাজধানীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস

উচ্চকন্ঠ   28-Jun-2025   60

Photo

এফএনএস: রাজধানীর চকবাজার থানাধীন পলাশী মসজিদসংলগ্ন করিম ভিলা অ্যাপার্টমেন্টের তৃতীয় তলায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মুক্তাদির (১২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মুক্তাদির ওই অ্যাপার্টমেন্টের দেলোয়ার হোসেনের ছেলে। গত শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। মুক্তাদিরের মা নিলা আক্তার জানান, ছেলেকে পড়াশোনার জন্য শাসন করায় সে বাসার বেলকনিতে লোহার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে বাসার লোকজন তা দেখতে পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টায় মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. মাসুদ। তিনি বলেন, লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

office@ukantho.com


Photo

শেখ হাসিনার সাবেক সামরিক সচিব গ্রেফতার, দুই দিনের রিমান্ড

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: শেখ হাসিনার সাবেক সামরিক...

Photo

ওষুধসহ অর্ধডজন পণ্য-সেবায় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার

এফএনএস: সমালোচনার মুখে ওষুধ, তৈরি পোশাক, রেস্তোরাঁ, মোটর গাড়ির গ্যারেজ...

Photo

ফিরে এলো না ভোট

এফএনএস: গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা...

Photo

খুলনায় মধ্যরাতে নিজ ঘরে নারীকে গলা কেটে হত্যা

এফএনএস: খুলনা মহানগরীতে মধ্যরাতে নিজ ঘরে শিউলী বেগম (৪০) নামে এক নারীকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত