বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ওষুধসহ অর্ধডজন পণ্য-সেবায় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার

উচ্চকন্ঠ   22-Jan-2025   63

Photo

এফএনএস: সমালোচনার মুখে ওষুধ, তৈরি পোশাক, রেস্তোরাঁ, মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ, মোবাইল ফোন, আইএসপি সেবাসহ কয়েকটি খাতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত থেকে পিছু হটেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে সরকারের এই সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের নিজস্ব আর্থিক ভিত মজবুত করার লক্ষ্যে ৯ জানুয়ারি সরকার ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং ‘দ্য এক্সাইসেস অ্যান্ড সল্ট অ্যাক্ট (অ্যামেন্ডমেন্ট) অর্ডিনেন্স ২০২৫ অধ্যাদেশ জারি করে। একই উদ্দেশ্যে কিছু পণ্য ও সেবার ভ্যাট, সম্পূরক শুল্ক এবং আবগারি শুল্কের হার পুনর্র্নিধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড কিছু প্রজ্ঞাপন জারি করে। পরবর্তী সময়ে বিভিন্ন পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ এবং অংশীজনের অনুরোধ বিবেচনাপূর্বক বৃহত্তর জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড (এবিআর) কিছু পণ্য ও সেবায় বিদ্যমান ভ্যাটের হার, উৎসে ভ্যাট কর্তনের হার এবং সম্পূরক শুল্কের হার কমিয়ে গতকাল বুধবার চারটি নতুন প্রজ্ঞাপন জারি করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব জনগোষ্ঠীর জন্য চিকিৎসা সেবাকে আরও সহজতর করার লক্ষ্যে ওষুধ শিল্পের ওপর ব্যবসায়িক পর্যায়ে বৃদ্ধিকৃত ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহার করে আগের হার ২ দশমিক ৪ শতাংশ বহাল করা হয়েছে। ওষুধের ওপর অতিরিক্ত আরোপিত ভ্যাট প্রত্যাহার করায় ওষুধ শিল্পের ধারাবাহিক বিকাশ বজায় থাকবে এবং সাধারণ ভোক্তা পর্যায়ে ওষুধের মূল্য বৃদ্ধি পাবে না বলে মনে করছে এনবিআর। মোবাইল ফোন ও আইএসপি সেবা প্রসঙ্গে সংস্থাটি বলছে, দেশের চলমান ডিজিটাইজেশন কার্যক্রম অব্যাহত রাখা ও একটি আধুনিক আইটি জ্ঞানসম্পন্ন তরুণ প্রজন্ম বিনির্মাণ এবং অনলাইনভিত্তিক কর্মকান্ড বৃদ্ধির লক্ষ্যে মোবাইল ফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার উপর বর্ধিত সম্পূরক শুল্ক এবং আইএসপি সেবার ওপর নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। মোবাইল ফোন এবং আইএসপি সেবার উপর বর্ধিত বা নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করায় এই দুই খাতে ভোক্তাদের খরচ বৃদ্ধি পাবে না। একইসঙ্গে দেশের থ্রি-স্টার, ফোর-স্টার এবং ফাইভ স্টার হোটেল ব্যতীত অন্য সব রেস্তোরাঁয় অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়েছে উল্লেখ করে এনবিআর বলছে, অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের ফলে সাধারণ জনগণ পূর্বের মূল্যেই এসব রেস্টুরেন্টের খাবার গ্রহণ করতে পারবেন। মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ সেবার ক্ষেত্রে বৃদ্ধিকৃত ভ্যাটের হারও সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের ফলে এ সংশ্লিষ্ট সেবা মূল্য বৃদ্ধি পাবে না বলেও উল্লেখ করেছে এনবিআর। একই বিবেচনায় নিজস্ব ব্রান্ডের তৈরি পোশাক ছাড়া অন্য পোশাক বিপণনের ওপর অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া, নন এসি হোটেল, মিষ্টান্ন ভান্ডার, ও নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোষাক বিপণন এর ক্ষেত্রে সেবার ভ্যাটের হার ১৫ শতাংশ হতে হ্রাস করে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে বলেও জানিয়েছে এনবিআর। উল্লেখ্য, গত কয়েক মাসে ভোজ্য তেল, চিনি, আলু, ডিম, পেঁয়াজ, চাল, খেজুর এবং কিটনাশকের ওপর আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, অগ্রিম আয়কর এবং আগাম করের ক্ষেত্রে ব্যাপক হারে কর ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। একইসঙ্গে ই-বুক সেবায় স্থানীয় সরবরাহ ও আমদানি পর্যায়ে এবং মেট্রোরেল সেবার উপর ভ্যাট অব্যাহতি দিয়েছে সংস্থাটি। এছাড়া, হজ টিকিটের ওপর আরোপযোগ্য আবাগারি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত করলেন মুর্শিদা জামান

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসন (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের...

Photo

শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেখে মরতে চাই: সারজিস আলম

এফএনএস: জুলাই অভ্যুত্থানে গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনার সর্বোচ্চ...

Photo

ঝিনাইদহে স্কুলের পাশেই তামাক বাইন সেন্টার ও ইটভাটা: দূষণে অসুস্থ ২১৬ শিক্ষার্থী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের সার্কিট হাউজ রোডের...

Photo

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত এক স্কুলছাত্র, আহত ৬ জন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলে দুই মোটরসাইকেল ও একটি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত