সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেখে মরতে চাই: সারজিস আলম

উচ্চকন্ঠ   18-Jul-2025   53

Photo

এফএনএস: জুলাই অভ্যুত্থানে গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেখে মরতে চান বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক মোড়ে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় যোগ দিয়ে তিনি এ আশা প্রকাশ করেন। দেশ এখনও স্বাধীন হয়নি মন্তব্য করে সারজিস বলেন, বাংলাদেশ পরিপূর্ণ ফ্যাসিবাদমুক্ত হয়নি। ফ্যাসিস্টদের দোসরমুক্ত স্বাধীন বাংলাদেশ হতে এখনও অনেক পথ বাকি। আমাদের ঐক্যবদ্ধভাবে সেই পথ পাড়ি দিতে হবে। তিনি বলেন, আমরা যখন গোপালগঞ্জে যাই, আমরা বলেছিলাম আমাদের এই স্বাধীন বাংলাদেশে একটি অংশ একটি জেলা এই গোপালগঞ্জ। কিন্তু আমরা দেখলাম সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা হয়ে উঠেছে এই গোপালগঞ্জ। শুধু গোপালগঞ্জ নয়, পুরো বাংলাদেশে যেখানে ফ্যাসিস্টদের সশস্ত্র সন্ত্রাসীরা থাকবে, আমাদের ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে তাদেরকে প্রতিহত করতে হবে। তাদেরকে যদি আমরা জায়গা করে দেই তবে আগামীর বাংলাদেশে তারা এর চেয়ে বেশি ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি করবে। এনসিপির এই নেতা বলেন, ফ্যাসিস্টবিরোধী লড়াইয়ের সহযোদ্ধাদের এই সন্ত্রাসী আওয়ামী লীগ, যুবলীগ, ও ছাত্রলীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো মূল্যে আমাদের জুলাই গণহত্যার নির্দেশদাতা, বিডিআর হত্যার নির্দেশদাতা, শাপলা চত্বরে হত্যার নির্দেশদাতা, দিল্লিতে বসে থাকা হাসিনাকে এই বাংলাদেশে এনে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা এই বাংলাদেশে হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেখে মরতে চাই। তিনি বলেন, যারা দেশের বিভিন্ন জায়গায় গণহত্যার সশস্ত্র হামলায় পরিকল্পনা করছে, তাদের অচিরেই গ্রেপ্তার করে জুলাই সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির মুন্সীগঞ্জ জেলা সমন্বয়ক কমিটির আহ্বায়ক মাজেদুল ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রমুখ।

office@ukantho.com


Photo

একজন নারী উদ্যোক্তা রেবেকা খাতুন ও একটি সারের গ্রাম

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার...

Photo

জুলাই অভ্যুত্থানকে তথাকথিত বলে ধৃষ্টতা দেখানো আদালত অবমাননার শামিল: চিফ প্রসিকিউটর

এফএনএস: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকে সো-কল্ড বা তথাকথিত বলে ধৃষ্টতা...

Photo

মান্দায় ফেনসিডিল ভর্তি ব্যাগ উদ্ধার

এস এম মিলন, রাজশাহী প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার পাঁজরভাঙ্গা এলাকায়...

Photo

আওয়ামী লীগের প্রতিবিপ্লবের অপচেষ্টা রুখে দেওয়ার কারিগর ছিলেন হাদি: জামায়াত

এফএনএস: বাংলাদেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী অকুতোভয়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত