সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ফ্যাসিস্ট তন্ত্র থেকে পরিত্রাণের একমাত্র উপায় তারেক রহমান: দুলু

উচ্চকন্ঠ   09-Sep-2025   63

Photo

এফএনএস: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় এসে বাংলাদেশের আমূল কাঠামো ধ্বংস করে দিয়েছে। তারা প্রশাসনিক থেকে জুডিশিয়ারি সব ক্ষেত্রে ফ্যাসিস্টতন্ত্র কায়েম করেছে। এ ফ্যাসিস্ট তন্ত্র থেকে পরিত্রাণের একমাত্র উপায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী দিনে তার নেতৃত্বে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তাহলে আওয়ামী ফ্যাসিস্ট তন্ত্র থেকে মুক্ত করে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। মঙ্গলবার দুপুরে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সুফিয়া হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বাংলাদেশের মোট জনগোষ্ঠীর অর্ধেক হচ্ছে নারী। আর এই নারীরা যদি মনে করেন বাংলাদেশের ক্ষমতাকে রদবদল করতে হবে, একমাত্র তারাই পারে ক্ষমতার রদবদল করতে। কারণ এই নারীরা যদি ঐক্যবদ্ধভাবে বলে আগামীতে খালেদা জিয়াকে ক্ষমতায় বসাবো, এদেশে ধানের শীষকে ক্ষমতায় নিয়ে যাবে। একমাত্র নারীরাই পারে বাংলাদেশে জাতীয়তাবাদী দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যেতে। আমরা বিশ্বাস করি দেশের মা-বোনেরা খালেদা জিয়াকে ও ধানের শীষকে ভালোবাসে। তিনি আরও বলেন, আমরা চারবার ক্ষমতায় গেছি একমাত্র নারীদের একচেটিয়া ভোট দেওয়ার জন্য। কারণ স্বামীরা যদি আওয়ামী লীগে ভোট দেওয়ার কথা বলে স্ত্রীরা গোপনে ধানের শীষে ভোট দেয়। আগামী দিনে ক্ষমতায় যেতে হলে তাদের প্রয়োজন। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের কীভাবে সম্মান ও তাদের মূল্যায়ন করা যায় তারেক রহমান সাহেব ৩১ দফার মধ্যে তা সবিস্তর উল্লেখ করেছেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক মো. রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, আব্দুল আজিজ, দাউদার মাহামুদ, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক মুর্শেদা খানম রুপালি, সাংগঠনিক সম্পাদক মাকসুদা পারভীন মায়াসহ নেতাকর্মীরা।

office@ukantho.com


Photo

নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী তাজুল ইসলামের নির্বাচনী সমাবেশ ও গণমিছিল

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলন...

Photo

পতিত স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্রের বিরুদ্ধে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: পতিত স্বৈরাচার সরকারের দোসরদের অব্যাহত...

Photo

গরু আনতে গিয়ে প্রবল স্রোতে ভেসে শিশু দুই বোনের মৃত্যু

এফএনএস: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খালের পানিতে ভেসে গিয়ে মারিয়া (১১)...

Photo

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী শিশু সহ আটক ১৩

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত