সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে: নাহিদ ইসলাম

উচ্চকন্ঠ   16-Apr-2025   50

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, বর্তমান প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে। মাঠ প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। তিনি বলেন, বিভিন্ন স্থানে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করা হলেও তারা নিশ্চুপ ভ‚মিকা পালন করছেন। বুধবার বিকাল পৌনে ৫টায় গুলশানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, দেশে চাঁদাবাজি চলছে, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এই প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই নিরপেক্ষ প্রশাসন ও নিরপেক্ষ আমলাতন্ত্র নিশ্চিত করতে হবে। নির্বাচনের তারিখ সম্পর্কে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সরকারের দেওয়া টাইমলাইন ডিসেম্বর থেকে জুনের বিষয়টিতে আমাদের সমর্থন রয়েছে বলে তাদের অবহিত করেছি। তবে সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন নিয়ে আমরা কথা বলতে চাই না। নাহিদ বলেন, তাদের জানিয়েছি মৌলিক সংস্কার ও রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য কাজ করছে জাতীয় নাগরিক পার্টি। পরিবর্তন ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না। মৌলিক সংস্কার ও রাষ্ট্রের গুণগত পরিবর্তন না করে নির্বাচন হলে সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা, তা বিবেচনাধীন থাকবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে কোনো কথা হয়নি। তবে দলটির বিচারের আগে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার বিষয়ে আগের অবস্থানেই আছে জাতীয় নাগরিক পার্টি। নাহিদ বলেন, তারা আমাদের অর্থনৈতিক পলিসি জানতে চেয়েছেন। আমরা কী ধরনের বাণিজ্যিক পরিবেশ চাই, তা তাদের জানিয়েছি। ক্ষমতায় গেলে আমরা কী ধরনের ব্যবস্থা নিতে চাই, তা তুলে ধরেছি। নাহিদ ইসলাম বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা ও বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কার্যক্রম সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা আমাদের বিষয়গুলো তুলে ধরেছি। মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে এ সাক্ষাতে নাহিদসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করে। অন্যরা হলেন—দলের সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

office@ukantho.com


Photo

পৌরসভা কার্যালয় থেকে নারীর লাশ উদ্ধার

এফএনএস: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার কার্যালয়ের একটি কক্ষ থেকে...

Photo

ফরিদপুরে আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগেগণপিটুনির শিকার এএসআই

এফএনএস: ফরিদপুরের সালথায় পরকীয়ার অভিযোগে গণপিটুনির শিকার হয়েছেন মো....

Photo

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসাসের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রবীর বিশ্বাস: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী...

Photo

দিনাজপুরে ধর্ষণের শিকার ১২ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা

এফএনএস: দিনাজপুরে ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়েছে ১২ বছরের এক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত