বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

মেধাবীরা ঝরে গেলে অযোগ্যরা সমাজ শাসন করতে থাকে: হাসনাত আবদুল্লাহ

উচ্চকন্ঠ   24-Feb-2025   59

Photo

এফএনএস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যখন মেধাবীরা ঝরে যায়, তখনই অযোগ্যরা সমাজ শাসন করতে থাকে। খেয়াল করলে দেখবেন, অযোগ্য ক্ষমতাবান ব্যক্তিদেরই মসজিদ কমিটির সভাপতি বানানো হয়, যেখানে-সেখানে চেয়ার দিতে হয়। সোমবার দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ ফয়েজিয়া রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠানে আরও বলেন, আমরা দুনিয়ায় ছোট ছোট ভয়ের কারণে সত্য থেকে পিছিয়ে যাই। নিশ্চিত মৃত্যু জেনেও অনেক মানুষ সত্য থেকে পিছপা হননি। আমাকে আয়নাঘরে নিয়ে যাবে, বন্দি করা হবে, জেলে নিয়ে যাওয়া হবে, পরিবারের সদস্যরা মৃত্যুর ঝুঁকিতে থাকবে– এসব জেনেও বাংলাদেশের যে কয়েকজন মানুষ সত্য থেকে পিছপা হননি, বলিষ্ঠকণ্ঠ বজায় রেখেছেন, অন্যায়ের সঙ্গে কখনও আপস করেননি, তিনি হলেন মোস্তাক ফয়েজী হুজুর (স্থানীয় নাগাইশ দরবার শরিফের পীর)। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আপনাদের পড়াশোনা করতে হবে। জ্ঞান বৃদ্ধি করতে হবে। আপনার মধ্যে যদি তথ্যের ভান্ডার থাকে, তাহলে যেকোনও জায়গায় আপনি পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন। সেজন্য আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে। যতই কষ্ট হোক, আপনারা পড়াশোনা করবেন। ইসলামি চিন্তাবিদ মাওলানা মোস্তাক ফয়েজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম ফয়েজী। বিশেষ অতিথি ছিলেন শশীদল আলহাজ আবু তাহের কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন স্মরণ, গাজী রুবেল প্রমুখ।

office@ukantho.com


Photo

বিদ্যুৎ সাশ্রয়ের সময়ে কাঠাল গাছে আলোকসজ্জা: ঝিনাইদহে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বানের...

Photo

শখের ঘোড়ায় কদর বেড়েছে কোটচাঁদপুরের আসাদুলের

মামুন হোসেন নিজস্ব প্রতিবেদক, কোটর্চাঁদপুর: বিলুপ্তপ্রায় ঘোড়া ও ঘোড়ার...

Photo

আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে নাটকীয়তা চলছে: মির্জা আব্বাস

এফএনএস: আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে দেশে সাজানো নাটকীয়তা চলছে বলে মন্তব্য...

Photo

রাজধানীতে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা

এফএনএস: রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছর বয়সী একটি মেয়ে শিশুকে গলা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত