রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রাজধানীতে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা

উচ্চকন্ঠ   20-May-2026   53

Photo

এফএনএস: রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছর বয়সী একটি মেয়ে শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে পাশের ফ্ল্যাটের এক ভাড়াটিয়ার বিরুদ্ধে। নিহত শিশুর নাম লামিসা (৭)। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে পল্লবী থানার সেকশন-১১, ব্লক-বি, রোড-৭ এর ৩৯ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, নিহত লামিসা আব্দুল হান্নান মোল্লার মেয়ে। প্রাথমিক তথ্যে জানা যায়, একই ভবনের পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল (৩২) শিশুটিকে গলা কেটে হত্যা করে। হত্যার পর শিশুটির মাথা তার ঘাড় থেকে বিচ্ছিন্ন করেন তিনি। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পল্লবী থানা পুলিশ, সিআইডি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম শুরু করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে জামায়াতের স্বাগত কর্মসূচি: জাতীয় সমাবেশ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি

বনি আমিন, কালীগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত ১৯ জুলাই ঢাকার...

Photo

মধ্যরাতে ভাঙার উৎসব, গড়ার প্রকল্পের কথা বললেন মাহফুজ আলম

এফএনএস: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা আঞ্চলিক...

Photo

যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩

এফএনএস: যশোরের শহরের সার্কিট হাউসপাড়ায় ইকবাল মঞ্জিলের একটি আটতলা নির্মাণাধীন...

Photo

যথা নিয়মে পশু জবাই ও কোরবানির চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানিকৃত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত