রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

কিছুদিনের মধ্যেই নির্বাচনের ঘোষণা শুনবেন: আইন উপদেষ্টা

উচ্চকন্ঠ   31-Jul-2025   52

Photo

এফএনএস: আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, নির্বাচনের সময় নিয়ে কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। বৃহস্পতিবার বিকেলে আইন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভোট দিতে সবাই পারবেন। আমাদের হেন উদ্যোগ নেই, যা নেওয়া হচ্ছে না। ভোটাধিকারের কথা বলছেন? ক্লাসে যখন যেতাম। জিজ্ঞেস করতাম ছাত্রদের- তোমাদের মধ্যে কে কে ভোট দিয়েছো? তারা হাসাহাসি শুরু করত। কেউ কেউ বলতো স্যার ভোট দিয়েছি, তবে দশ বারোটা। ৯০ শতাংশ বলতো তারা ভোট দেয়নি। যা হোক আমাদের সেই দুঃখ ঘুচবে। আমরা ১৮ বছর ধরে ভোট দিতে পারিনি। কবে আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে- জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় তো-জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। আরেক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ২০০৮ সালের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই- এর সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। ২০০৮-এর নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। আপনারা যারা সাংবাদিকরা আছেন, কাজ করেন, অনেক ভয়াবহ তথ্য পাবেন ২০০৮-এর নির্বাচন নিয়ে। উপদেষ্টা বলেন, নির্বাচনী কার্যক্রম নির্বাচন কমিশন দেখবে। আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাদেরকে বলতে পারি। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়ার, এটা স্যার (প্রধান উপদেষ্টা) আমাদের সবসময় বলেন।

office@ukantho.com


Photo

মহেশপুরে ড্রেন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে পৌরসভার ড্রেন...

Photo

ঝিনাইদহে পরিবেশক সমিতির দুই যুগ পুর্তি উদযাপন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ব্যবসায়ীদের সংগঠন পরিবেশক...

Photo

শৈলকুপায় বাস নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকে ধাক্কা, আহত দশ জন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় বাস নিয়ন্ত্রন...

Photo

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

এফএনএস: সিলেটে মধ্যরাতে ক্বিনব্রিজ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত