সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে ড্রেন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

উচ্চকন্ঠ   13-Jul-2026   34

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে পৌরসভার ড্রেন নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রী রাম (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে| সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে মহেশপুর পৌর শহরের গ্রিনল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পাশের এলাকায় এ দুর্ঘটনা ঘটে|
নিহত শ্রী রাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামের মিলন দাসের ছেলে|
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহেশপুর পৌরসভার একটি ড্রেন নির্মাণের কাজ করছিলেন শ্রী রামসহ কয়েকজন শ্রমিক| কাজ চলাকালে আকস্মিক শর্ট সার্কিটের মাধ্যমে ড্রেনের পাশের একটি দোকান বিদ্যুতায়িত হয়ে পড়ে| এ সময় অসাবধানতাবশত দোকানটির গায়ে হাত দিলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন|
পরে সহকর্মী ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন|
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে| এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে|

office@ukantho.com


Photo

রাজধানীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস

এফএনএস: রাজধানীর চকবাজার থানাধীন পলাশী মসজিদসংলগ্ন করিম ভিলা অ্যাপার্টমেন্টের...

Photo

মহেশপুর প্রকল্পের প্রি-স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে সামগ্রী বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মাশউক এর উদ্দ্যোগে ঝিনাইদহের মহেশপুর...

Photo

ঝিনাইদহে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা...

Photo

কালীগঞ্জে পথকলি স্কুলে ঈদ সালামি ও উপহার প্রদান

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক,কালীগঞ্জ,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত