মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

খেলা

জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   04-Aug-2025   94

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় উৎসবমুখর পরিবেশে, স্থানীয় ফুটবলপ্রেমী জনগণের বিপুল আগ্রহ ও অংশগ্রহণে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননন্দিত জননেতা ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সহ সভাপতি সাইফুজ্জামান শিপুল, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিকুর রহমান শফিক, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক তৌফিক রহমান কাজল, কালীগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাওন আহমেদ। অনুষ্ঠানে বক্তারা খেলাধুলার বিকাশ ও তরুণদের উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এসময় কালীগঞ্জের গর্বিত কৃতি ফুটবলার জনাব হাসানুজ্জামান কায়েস-কে ফয়লা চিত্রা স্পোর্টিং ক্লাব-এর পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। ক্রীড়াঙ্গনে তাঁর অবদান ও এলাকার সুনাম বৃদ্ধি করার জন্য উপস্থিত সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ ধরনের আয়োজন আগামী প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে—এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিবৃন্দ।

office@ukantho.com


Photo

ঢাবির গ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হাইকোর্টে স্থগিত

এফএনএস: ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ...

Photo

তারেক রহমানকে সংবর্ধনা দিতে উপযুক্ত মাঠ খোঁজা হচ্ছে: সালাহউদ্দিন

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর...

Photo

কালীগঞ্জে তাবুবাস

আরিফ মোল্লা, কালীগঞ্জ প্রতিনিধি: কালীগঞ্জ কাশিপুর মৃত্তিকা বিলাস...

Photo

শৈলকুপায় বাকিতে চা না দেওয়ার দ্বন্দ্বে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়াকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত