মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

কিছু মিডিয়া কৌশলে আ. লীগের দালালি ও সত্য গোপন করছে: সারজিস

উচ্চকন্ঠ   08-Feb-2025   39

Photo

এফএনএস: গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে গভীর রাতে কয়েকজন শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ, আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তি এবং সাবেক মন্ত্রী ও সাবেক মেয়রের অনুসারীরা এ হামলা চালিয়েছেন। তবে, কিছু গণমাধ্যম এই ঘটনাকে স্থানীয়দের হামলা হিসেবে প্রচার করায় ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তার দাবি, এটি স্থানীয়দের নয়, বরং আওয়ামী লীগের সন্ত্রাসীদের পরিকল্পিত হামলা। তিনি অভিযোগ করেন, কিছু মিডিয়া কৌশলে আওয়ামী লীগের হয়ে দালালি করছে এবং সত্য গোপন করছে। সারজিস সতর্ক করে বলেন, এই ধরনের গণমাধ্যমকে শায়েস্তা না করা হলে ভবিষ্যতে জুলাই-আগস্ট বিপ্লবীদের নাশকতাকারী হিসেবে উপস্থাপন করবে। গতকাল শনিবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বেসরকারি টেলিভিশনের স¤প্রচারের ক্যাপশন সংযুক্ত একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি এসব কথা বলেন। সারজিস আলম তার ফেসবুকে বলেন, সময় টিভির ন্যারেটিভটা দেখেন! গাজীপুরে ছাত্রদের ওপর স্থানীয়দের হামলা! ভাসুরের নাম মুখে নিতে এখনও এদের লজ্জা করে। মোজাম্মেল সাবেক মন্ত্রী নয়, খুনি হাসিনা ও স্বৈরাচারের দোসর এবং ভুয়া মুক্তিযোদ্ধা। হামলাটা স্থানীয়রা করেনি, আওয়ামী সন্ত্রাসীরা করেছে। এই মিডিয়াগুলোকে শায়েস্তা না করলে ১০ বছর পরে তারা আমাদের নাশকতাকারী হিসেবে চিহ্নিত করবে। এরা এখনও দালালি করে, শব্দ দিয়ে দালালি করে।

office@ukantho.com


Photo

নুরের ওপর হামলার ঘটনায় সরকারকে আল্টেমেটাম, যমুনা ও সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারি গণঅধিকার পরিষদের

এফএনএস: নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় সরকারের তৎপরতা নিয়ে উদ্বেগ...

Photo

পিআর-সহ অন্যান্য দাবি মানা না হলে বড় আন্দোলনের ডাক জামায়াতসহ ৮ দলের

এফএনএস: আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করাসহ অন্যান্য...

Photo

ঝিনাইদহে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা বাজার...

Photo

একুশে ফেব্রুয়ারি জাতীয় জীবনের অবিস্মরণীয় অধ্যায়: তারেক রহমান

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত