রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

বাপা,র উদ্দোগে যশোরে পালিত হলো বিশ্ব নদী দিবস

উচ্চকন্ঠ   30-Sep-2025   80

Photo

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: নদী ও জলাধারের প্রাকৃতিক ও সাংস্কৃতিক মূল্যবোধ সংরক্ষণ করুন এই প্রতিপদ্যকে সামনে রেখে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর উদ্দগ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৩০ শে সেপ্টেম্বর সকালে ভৈরব নদের ব্রীজের উপর মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
চিত্রা ও মুক্তেশ্বরী নদীর বর্তমান দুর্দশা ও ভবিষৎ রক্ষায় সচেতনতা বৃদ্ধিই ছিল এবারের আয়োজনের মূল লক্ষ্য।
শেখ রাকিবুল ইসলাম নয়ন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষক নেতা (বাপা) এর সিনিয়র সদস্য অধ্যক্ষ পাভেল চৌধুরী, প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার কেন্দ্রীয় সদস্য ও যশোর জেলার কনভেনার খন্দকার আজিজুল হক মনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল মতলেব সরদার, ঘোষণাপত্র ও যশোরের দাবিসমূহ পাঠ করেন মানববন্ধন আলোচনা ও ইউনিভার্সিটির ডেমোনস্ট্রেশন আয়োজক কমিটির আহ্বায়ক ডা: আহসান হাবীব। মানববন্ধনে বক্তারা বলেন নদীর অবৈধ দখল, দূষণ ও নাব্যতা সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, নদী যশোরের জীবনরেখা। এই নদীগুলো মরে গেলে কৃষি, অর্থনীতি ও জনজীবন—সবই বিপন্ন হবে।
বক্তারা আরো বলেন কেবল সরকারি উদ্যোগ নয়, নদীর প্রাণ ফেরাতে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। আমরা নদীকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করা বন্ধ না করলে এই ঐতিহ্য রক্ষা করা সম্ভব নয়।
বক্তারা নদী তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি নদীর ড্রেজিং ও খনন কাজকে টেকসই করার ওপর জোর দেন। তারা মত দেন যে, নদীকে বাঁচাতে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং নদী দূষণকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা আবশ্যক। এছাড়া নদীর পাড় থেকে ৩০ মিটার চলাচলের জন্য এবং পরিবেশ সম্মত গাছ লাগানো প্রয়োজন।
মানববন্ধনে অন্যান্য বক্তা ছিলেন ভৈরব বাঁচাও আন্দোলনের অন্যতম সদস্য জিল্লুর রহমান ভিটু , বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ লিয়াকত আলী, অবঃ অধ্যাপক গোপীকাণ্ড সরকার, অধ্যাপক ফিরোজা বুলবুল কলি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপ্পার অন্যতম সদস্য শামসুন্নাহার পান্না, বাপা সদস্য অ্যাডভোকেট আবুল কায়েশ, বাপা সদস্য উজ্জ্বল কুমার বালা, বিশিষ্ট কবি অধ্যাপক আবুল কাশেম অমিও, ভাতুড়িয়া আঞ্চলিক কমিটির সদস্য সচিব মাসুদুর রহমান টিটো, বাপা যশোর জেলার যুগ্ম আহবায়ক শাহজাহান নান্নু, সতী ঘাটা অঞ্জল থেকে নমেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নাজমুল আহসান, বাপা সদস্য অধ্যক্ষ অকিল চট্টোপাধ্যায়, বাপা সদস্য ইঞ্জিনিয়ার সেলিম হোসাইন, বাপা সদস্য রায়হান উদ্দিন রাসেল, বাপা সদস্য মোঃ মাহবুবুর রহমান বাপা সদস্য সফিকুল ইসলাম, আডভোকেট আলাউদ্দিন, গ্রীন ভয়েসের সদস্যবৃন্দ, যশোরের পরিবেশবাদী সংগঠন অপরাজিতা, অশ্রুমোচন, প্রশিক্ষত যুব কল্যাল সংস্থা, অগ্রযাত্রা, সৃষ্টিশীল মহিলা উন্নয়ন সংস্থা, নাগরিক উদ্যোগ, মানবিক যুব সংস্থা এবং কৃষক ও জেলে সহ বিভিন্ন অন্যান্য ব্যক্তিবর্গ
ডেমোনেস্টেশন প্রদর্শন করেন বিল হরিনা বাঁচাও আন্দোলন এবং ভাতুরিয়া আঞ্চলিক কমিটির সদস্যগণ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন দিবস বিল হরিনা যশোরের সমস্ত নদী নিয়ে জ্বালাময়ী বক্তব্য প্রদান করেন করেন কেন্দ্রীয় কমিটির সদস্য, যশোর জেলার কমিটির আহ্বায়ক খন্দকার আজিজুল হক মনি। শেষে দড়াটানা ভৈরব ব্রীজ থেকে Rally দড়াটানা পুলিশ কন্ট্রোল রুমের সামনে শেষ হয়।

office@ukantho.com


Photo

সরকারের অনেক আমলা বিভিন্ন কোম্পানির এজেন্ট হিসেবে পারপাস সার্ভ করছে:হাসনাত

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ...

Photo

মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত...

Photo

ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও রিক্সা র‌্যালি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার,...

Photo

ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা বন্ধে ঝিনাইদহে মানববন্ধন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত