বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকূপায় গভীর রাতে দুটি পরিবারের সদস্যদের অজ্ঞান করে মালামাল লুট

উচ্চকন্ঠ   25-Mar-2025   53

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপায় অজ্ঞান পাটির কবলে পড়েছে দুটি পরিবার। দরজা ভেঙে ঘরে ঢুকে চেতনা নাশক স্প্রে করে পাঁচজনকে অজ্ঞান করে প্রায় পনেরো ভরি স্বর্ণালংকার এবং নগদ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে দৃর্বৃত্তরা। সোমবার গভীর রাতে উপজেলার দুধসর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার গভীর রাত ২ টার দিকে দূর্বৃত্তরা ওই গ্রামের ব্যবসায়ী বিজু চাকী ও সুমন চাকীর বাড়িতে প্রবেশ করে। তারা চেতনানাশক স্প্রে করে পরিবারের সদস্যদের অজ্ঞান করে বাড়িতে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। মঙ্গলবার ভোরে আশপাশের লোকজন টের পেয়ে দুই পরিবারের সদস্যদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, উপজেলার দুধসর গ্রামে একদল দূর্বৃত্তরা গভীর রাতে স্বর্ণালংকার এবং নগদ টাকা লুটের ঘটনা শুনেছি। সেখানে সকালে পুলিশ পাঠিয়েছি। অজ্ঞান পাটির সদস্যদের আটক করতে পুলিশ কাজ করছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৫৯ জন আটক

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত...

Photo

কালীগঞ্জে গভীররাতে ব্যাটারি হাউজে চুরি

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ৭ মে বুধবার দিবাগত রাতে কালীগঞ্জ উপজেলার...

Photo

কালীগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া: কিশোর অপহরণ: মামলা নেয়নি পুলিশ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের জামাল ইউনিয়নের তৈলকূপ গ্রামে...

Photo

অবসরপ্রাপ্ত এএসপির উপর মাদক ব্যবসায়ীদের সশস্ত্র হামলা, আটক ২

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত