সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

হাদি হত্যা: ঝিনাইদহে আওয়ামী লীগের ২ নেতার বাড়িতে হামলা, অগ্নিসংযোগ

উচ্চকন্ঠ   19-Dec-2025   93

Photo

এফএনএস: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি মৃত্যু সংবাদ ঝিনাইদহে পৌঁছানোর পর আওয়ামী লীগের দুই নেতার বাড়িতে হামলা, অগ্নিসংযোগ করা হয়। গত বুধবার রাত ১২টার পর শহরের দামদো ও হাটখোলা এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার বেল্লাল হোসেন। স্থানীয়দের বরাতে তিনি বলেন, ছাত্র-জনতা প্রথমে শহরের দামদো এলাকার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহ-সভাপতি কনক কান্তি দাসের বাসায় হামলা করে। তারা বাসায় ঢ়ুকে আসবাবপত্র বের করে রাস্তার উপর এনে অগ্নিসংযোগ করে। এরপর ছাত্র জনতা হাটখোলা এলাকায় আওয়ামী লীগের পৌর সভাপতি মিজানুর রহমান মাসুমের বাসায় হামলা করে। অতিরিক্ত পুলিশ সুপার বেল্লাল আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে চেষ্টা করে। পরে ফায়ার ব্রিগেড, সেনাবাহিনী ও র‌্যাব পৌছে ঘটনাস্থলে আসে ও আগুন নিয়ন্ত্রণে আনে। শহরের নিরাপত্তা রক্ষায় পুলিশ, র‌্যাব ও সেনা বাহিনী টহল দেওয়া শুরু করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদির উপর আক্রমণ হয়। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রæত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। একপর্যায়ে পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছিল; সেখানেই গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

office@ukantho.com


Photo

কালীগঞ্জ ট্রেনের নিচে পড়ে যুবকের দুই পা বিছিন্ন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের নিচে পড়ে...

Photo

বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদের পূজা মন্দির পরিদর্শন ও গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক: জননেতা তারেক রহমান প্রণীত ৩১ দফা বাস্তবায়ন ও ৭ নভেম্বর...

Photo

খালেদা জিয়া-তারেক রহমানকে ঘেরাও করতে চাওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

এফএনএস: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির...

Photo

শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চন্ডিপুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত