শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার, পরিচয় সনাক্তে পুলিশের চেষ্টা

উচ্চকন্ঠ   19-Jun-2026   39

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাইকপাড়া বটতলা এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় বয়স্ক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পাইকপাড়া বটতলা এলাকায় রাস্তার পাশে এক বৃদ্ধের নিথর দেহ পড়ে থাকতে দেখে পথচারীরা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
উদ্ধারের সময় ওই বৃদ্ধের গায়ে একটি শার্ট এবং পরনে চেক লুঙ্গি ছিল। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পরে মরদেহটি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।”
পুলিশ জানিয়েছে, অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে দ্রুত কালীগঞ্জ থানা অথবা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত দুইশত শিক্ষার্থীকে ইউএনও’র সংবর্ধনা প্রদান

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে এসএসসি পরীক্ষায়...

Photo

ব্যাংকে ঢুকে ম্যানেজারকে পিটিয়ে আহত করলেন যুবদল নেতা

এফএনএস: ঋণ খেলাপির মামলা দায়ের করায় পাবনার চাটমোহর উপজেলায় একটি ব্যাংকে...

Photo

জাতি আওয়ামী লীগের তওবার ধোঁকায় আর পড়বে না: হেফাজত

এফএনএস: শাপলা ও জুলাইর গণহত্যাকারী আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ ও বিচার...

Photo

নবগঙ্গা নদী রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিজ হাতে কচুরিপানা পরিষ্কারে বিএনপি নেতা মজিদ বিশ্বাস

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত