রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

গণভোটের প্রচার নিয়ে জনসাধারণকে অবহিতকরণে কোটচাঁদপুর উপজেলা প্রশাসন

উচ্চকন্ঠ   15-Jan-2026   72

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও হ্যা, না গণভোট-২০২৬ উপলক্ষ্যে নির্বাচনী আচরণবিধি ও গণভোট সম্পর্কিত তথ্য জনসাধারণকে অবহিতকরণ এবং ভোট দানে উৎসাহ প্রদান শীর্ষক সচেতনতামূলক প্রচার নিয়ে শহর ও উপজেলার প্রত্যেক ইউনিয়নের গ্রাম গঞ্জে হাট বাজারে মাশব্যাপী সভা সমাবেশ করবে উপজেলা প্রশাসন।
কোটচাঁদপুর উপজেলা প্রশাসন তারই আলোকে বুধবার বিকেলে উপজেলার দোড়া ইউনিয়নের লক্ষিপুর বাজারে হ্যা, না গণভোটের প্রচার নিয়ে সচেতন মূলক সভা করেছেন ।
উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান নির্বাচনী আচরণবিধি ও গণভোট সম্পর্কিত তথ্য জনসাধারণকে অবহিতকরণ, ভোট দানে উৎসাহ প্রদান, হ্যা, না ভোটের সুফল ও কুফল তুলে ধরে সাধারণ ভোটারদের মাঝে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ।
এ সময় দোড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জলিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, সামাজিক বনায়ন ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, উপসহকারী জনস্বাস্থ প্রকৌশলী জিল্লুর রহমান, উপজেলা আইসিটি অফিসার জিয়াউর রহমান সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

সবজি-মাছ-মুরগির দাম বেড়েছে, চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা

এফএনএস: রাজধানীর কাঁচাবাজারে এক সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যের দামে...

Photo

জামালপুরে ভাড়াবাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

এফএনএস: জামালপুরের একটি ভাড়াবাসা থেকে ইসরাত জাহান নামে এক গৃহবধূর...

Photo

বুধবার থেকে চৌগাছায় শুরু হচ্ছে ঐতিহ্যবাহী খেজুর গুড়ের মেলা

এফএনএস (চৌগাছা, যশোর) : স্বাদে সেরা, গন্ধে ভরা, খেজুর গুড়ে মনোহরা এই ¯শ্লোগান...

Photo

শৈলকুপার শেখপাড়ায় সড়কের বাক-সরলীকরনভিটেমাটি হারানোর আশঙ্কা, রেহাই পাচ্ছে না কবরস্থানও

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: স্বামী ছেড়ে গেছে বিশ বছর আগে। তিন মেয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত