মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

খেলা

কালীগঞ্জে ঐতিহ্যবাহী ট্রলি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   09-Jan-2025   51

Photo

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের একতারপুর গ্রামে যুবসমাজের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী টলি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব হামিদুল ইসলাম হামিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী, উপজেলা বিএনপির সদস্য প্রভাষক মজিদ বিশ্বাস, মোঃ আব্দার হোসেন, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিন মোল্লা এবং পৌর যুবদলের আহবায়ক শাহাজাহান আলী খোকন। প্রধান অতিথির সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন রাজন বিশ্বাস রাজু।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ট্রলি নিয়ে প্রায় অর্ধশত প্রতিযোগী অংশগ্রহণ করে। এই ঐতিহ্যবাহী ট্রলি দৌড় প্রতিযোগিতা দেখতে উৎসুক জনতার ঢল নামে। উৎসবের আমেজ অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে একটি বড় খাসী ছাগল জিতে নেন হরিনাকুন্ড ‍ু উপজেলার আবির হোসেন । দ্বিতীয় স্থান অর্জন করে একটি ছাগল জিতে নেন একই উপজেলার প্রান্ত হোসেন। তৃতীয় স্থান অর্জন করে কালীগঞ্জ উপজেলার সাগর হোসেন, জিতে নেন একটি ভীবো এন্ড্রয়েড ফোন। অনুষ্ঠানের প্রধান অতিথি হামিদুল ইসলাম হামিদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রধান অতিথি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন এই রকম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ব্যতিক্রমী আয়োজন করে ভবিষ্যতে মানুষের আরো আনন্দময় সময় কাটানোর ব্যবস্থা করে সমাজকে সকল প্রকার কুসংস্কার ও মাদক মুক্ত করতে সহযোগিতা অব্যাহত রাখতে হবে।

office@ukantho.com


Photo

মহেশপুর জামায়াতের বিরুদ্ধে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার...

Photo

কোটচাঁদপুর মডেল থানা পুলিশের হাতে ডাকাতি মামলার আসামী আটক

মামুন হোসেন কোটচাঁদপুর প্রতিবেদক: আশিকুর রহমান (৩৫) নামে একজন, গোপন...

Photo

১০ হাজার টাকা ঘুষ নেওয়া এলজিইডি প্রকৌশলীর পাঁচ বছরের কারাদন্ড

এফএনএস: এলজিইডি খুলনার কয়রা উপজেলা উপ-সহকারী প্রকৌশলী এস এম হাবিবুল্লাহকে...

Photo

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য পুনঃস্থাপনের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত