সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চুয়াডাঙ্গা পুলিশ ব্যারাকে মিলল কনস্টেবলের ঝুলন্ত লাশ

উচ্চকন্ঠ   18-Apr-2025   54

Photo

এফএনএস: চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টের পুলিশ ব্যারাক থেকে শামীম হোসেন নামে (৩১) এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে চেকপোস্টে পুলিশ ব্যারাকের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। শামীম কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের হাশেম আলীর ছেলে। তার কনস্টেবল নম্বর ৫৩২। সহকর্মীরা জানান, শামীম হোসেন যোগদানের পর থেকে গত ছয় মাস ধরে নতুন ইমিগ্রেশন ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে থাকতেন। শুক্রবার সকাল সাড়ে ৮টায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় কয়েকজন সহকর্মী খোঁজ নিতে গেলে শামীম হোসেনকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস জানান, শামীমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই জনের কারাদÐ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক...

Photo

মুজিববাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদের...

Photo

তনু হত্যা মামলায় নতুন মোড়, ১০ বছর পরে প্রথম গ্রেপ্তার

এফএনএস: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী...

Photo

ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযানে তিন হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার লক্ষীপুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত