বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

উচ্চকন্ঠ   24-Jul-2025   61

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধিঃ “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বৃক্ষরোপন অভিযানে ও বৃক্ষমেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ নড়াইলের আয়োজনে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এ মেলার উদ্বোধন করেন।
এ সময় স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, বনবিভাগের জোনাল অফিসার খন্দকার গিয়াস উদ্দিন, নড়াইল কৃষি সম্প্রসারন অধিদপ্তর, নড়াইলের উপ-পরিচালক মো: জসিম উদ্দিন, জেলা মৎস অফিসার এইচ এম বদরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মো: রোকনুজ্জামান,নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সপ্তাহব্যাপী এই মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নার্সারির ১০টি স্টল অংশগ্রহন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শারমিন আক্তার জাহান বলেন, শিক্ষার্থীদের ২টি করে ফলের চারা বিতরণ করেছি তারা তাদের বাড়ির আঙ্গিনায় গিয়ে লাগাবে। পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই। প্রত্যেককে অন্তত ১টি করে গাছ লাগানো উচিৎ। উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

office@ukantho.com


Photo

মূলধারার সঙ্গে কারিগরি শিক্ষা সম্পৃক্ত করা দরকার: শিক্ষা উপদেষ্টা

এফএনএস: শিক্ষার গুণগত মানোন্নয়ের পাশাপাশি মূলধারার সঙ্গে কারিগরি...

Photo

ঝিনাইদহে রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, অবরুদ্ধ শিক্ষক-কর্মকর্তা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় একটি মাদরাসায়...

Photo

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক জামায়াতের সম্ভাব্য প্রার্থী

এফএনএস: আগামী সংসদ নির্বাচনের জন্য কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে...

Photo

খুলনায় আদালতের সামনে ২ যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা

এফএনএস: খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে দুই যুবককে কুপিয়ে ও গুলি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত