সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

রাখাইনে মানবিক করিডর নিয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি

উচ্চকন্ঠ   04-May-2025   52

Photo

এফএনএস: মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশ হয়ে জাতিসংঘের ত্রাণ সহায়তা পৌঁছাতে ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান। রোববার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এক সেমিনারে এ কথা জানান তিনি। নিরাপত্তা উপদেষ্টা বলেন, মানবিক করিডর নিয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি। এটি নিয়ে কেবল প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে। দেশটিকে অস্থিতিশীল করার কোনো ইচ্ছা বাংলাদেশের নেই। রোহিঙ্গা ইস্যুতে খলিলুর রহমান বলেন, রোহিঙ্গারা অবশ্যই ফিরে যাবে। এটা সহজ না হলেও সরকার তা বাস্তবায়ন করবে। সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গা ইস্যুতে সংকটগুলো শান্তিপূর্ণভাবে নয়, সংঘাতের মধ্য দিয়েই সমাধান হয়। ইতিহাস তাই বলে। এ সময় ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ আফ্রিকার বিভিন্ন জাতিগোষ্ঠীর স্বাধীনতা যুদ্ধকে উদাহরণ হিসেবে দেখান উপদেষ্টা।

office@ukantho.com


Photo

নারায়ণগঞ্জে এক যুবককে কুপিয়ে হত্যা

এফএনএস: নারায়ণগঞ্জের ফতুল্লায় রায়হান মিয়া (৪৫) নামে এক যুবককে কুপিয়ে...

Photo

চাকরি পাওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের তথ্য নিচ্ছে সরকার

এফএনএস: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, সরকারি চাকরি...

Photo

মহেশপুরে মহাপ্রতারকের খপ্পরে অভিজাত পরিবার: ক্রমাগত হয়রানীর অভিযোগ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে একটি অভিজাত...

Photo

হরিণাকুন্ডতে যুবককে কুপিয়ে জখম

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: পূর্ব বিরোধের জের ধরে ঝিনাইদহের হরিণাকুন্ড...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত