রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে: মির্জা ফখরুল

উচ্চকন্ঠ   09-Feb-2026   63

Photo

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি রাজনৈতিক দল ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে-নাউজুবিল্লাহ। একটা নির্দিষ্ট মার্কায় ভোট দিলে কি কেউ বেহেশতে যেতে পারে? সোমবার বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের জামালপুর ইউনিয়নের ভগদগাজি বাজারে আয়োজিত এক পথসভায় একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, দেশের প্রখ্যাত আলেমরাও এসব অপপ্রচারকে প্রত্যাখ্যান করেছেন। তিনি উল্লেখ করেন, বাবুনগরী সাহেব জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া নাজায়েজ বলেছেন এবং চরমোনাইয়ের পীর জামায়াতে ইসলামীকে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী দল হিসেবে আখ্যায়িত করেছেন। বিএনপি মহাসচিব আরও বলেন, এমন একটি দলকে ভোট দিয়ে আমরা আমাদের ঈমান নষ্ট করতে পারি না। তাই আমি মা-বোন ও ভাইদের প্রতি আহ্বান জানাই-কেউ বিভ্রান্ত হবেন না। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার আহ্বান জানান তিনি।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২০ যানবাহনকে জরিমানা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, দুর্ঘটনা...

Photo

বাগমারায় মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত

এস এম মিলন, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ...

Photo

ঝিনাইদহে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের ৫ লাখ ৪৪ হাজার দরিদ্র ও অতিদরিদ্র...

Photo

গোপালগঞ্জের ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা ছিল: সাবেক আইজিপি আশরাফুল হুদা

এফএনএস: সাবেক আইজিপি মো: আশরাফুল হুদা বলেছেন, গোয়েন্দা সংস্থা তৎপর থাকলে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত