শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে নবগঙ্গা ফিটনেস একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উচ্চকন্ঠ   03-Jul-2026   51

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে নবগঙ্গা ফিটনেস একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার সকালে শহরের পৌর ইকো পার্ক থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভায়
নবগঙ্গা ফিটনেছ একাডেমীর সিনিয়র সদস্য এ কে এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ওসমান আলী বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, নবগঙ্গা ফিটনেস একাডেমীর পরিচালক কাজী আলী আহম্মেদ লিকু। অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমীর সদস্য শাহানুর আলম। আলোচনা সভার আগে পৌর ইকো পার্কের নবগঙ্গা নদীর পাড়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করে অতিথিবৃন্দ।
‘স্বাস্থ্য আপনার মুল্যবান সম্পদ’ এই শ্লোগানে ১ বছর আগে পৌর ইকোপার্কের নবগঙ্গা নদীর পাড়ে শুরু হয় এই একাডেমীর যাত্রা। শুরুতে ২ জন সদস্য থাকলেও এখন তা দাড়িয়েছে দেড় শতাধিক। প্রতিদিন ভোরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখানে শরীরচর্চায় অংশ নিয়ে সুস্থ জীবন গঠনে ভূমিকা রাখছেন।

office@ukantho.com


Photo

যারা মিথ্যাচার করছেন ইহকাল ও পরকালে তাদের জবাব দিতে হবে: মির্জা আব্বাস

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের দলটির মনোনীত প্রার্থী...

Photo

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও তার মায়ের লাশ উদ্ধারের ঘটনায় আটক ২

এফএনএস: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের...

Photo

নিখোঁজের ৪দিন পর উদ্ধার হলো ভ্যান চালকের মরদেহ

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলায় নিখোঁজের চার...

Photo

চৌগাছায় স্বামীর বাঁশের আঘাতে স্ত্রী নিহত

এফএনএস: যশোরের চৌগাছা উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে স্বামী সিজার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত