প্রিয় ঝিনাইদহ
ঐক্যের অনন্য দৃষ্টান্ত গড়লেন মুর্শিদা জামান বেল্টু
উচ্চকন্ঠ 13-Oct-2025 259
একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-র তৃণমূল নেতাকর্মীদের একে অপরের প্রতি ভালোবাসা ও নেতৃত্বের প্রতি আনুগত্য আজ আরও গভীর হয়েছে। দলের স্বার্থ ও কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি অনুগত থেকে ঝিনাইদহ-৪ আসনের অন্য মনোনয়ন প্রত্যাশীদের সাথে নিজ উদ্যোগে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঝিনাইদহ ৪ আসনের অন্যতম মনোনয়ন প্রতাশী মরহুম আলহাজ্ব এম শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিণী, ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টু। তিনি ১৩ অক্টোবর সোমবার কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোয়ন প্রত্যাশী জনাব হামিদুল ইসলাম হামিদ ও ১২ অক্টোবর রবিবার কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জনাব সাইফুল ইসলাম ফিরোজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
তার এ সাক্ষাতের কারণে নেতাকর্মীদের একে অপরের প্রতি হিংসা ও বিদ্বেষ অনেকটাই হয়তো কেটে যাবে এমন আশা করা যায়। এছাড়া আগামীতে হয়তো নেতাকর্মীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জেগে উঠতে পারে বলে অনেকে আশা প্রকাশ করেছেন। এতে আগামী দিন কালীগঞ্জে ঐক্যের রাজনীতির সুবাতাস বয়ে যাওয়ার আশা অনেকের। মুর্শিদা জামান বেল্টুর মতো ৩ প্রার্থীই যদি একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরী করতে পারেন এবং সকল প্রার্থীই যদি দলের স্বার্থে দেশের স্বার্থে ঐক্যের সুর বাজাতে পারেন তাহলেই একমাত্র আগামী নির্বাচনে এ নির্বাচনী এলাকায় ধানের শীষের বিকল্প হিসেবে কোন দলের বকা ব্যক্তির আবির্ভাব ঘটার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া সহজ হবে।
office@ukantho.com