সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ময়মনসিংহে শিশুকে রাতভর ধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগের পর যুবক গ্রেপ্তার

উচ্চকন্ঠ   02-Apr-2025   39

Photo

এফএনএস: ময়মনসিংহের মুক্তাগাছায় ১০ বছরের এক শিশুকে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে দুলাল মিয়া (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় উত্তেজিত জনতা দুলাল মিয়ার বাড়িঘর ভাঙচুরের অগ্নিসংযোগ করেছে। পর অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বুধবার দুপুর ২টার দিকে স্থানীয় বাজার থেকে দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এর আগে সকালে দুলাল ও তাকে পালিয়ে যেতে সহায়তাকারী মজিদ মিয়ার বাড়িঘর ও দোকানে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। গ্রেপ্তার দুলাল মিয়া একই উপজেলার নামা মহিষতারা গ্রামের মন্নেছ আলীর ছেলে। ধর্ষণের শিকার মেয়েটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। মামলার নথি, ভিকটিমের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল মিয়া দীর্ঘদিন ধরে ওই শিশুকে উত্ত্যক্ত করে আসছিলেন। ঈদের দিন (গত সোমবার) বান্ধবীদের সঙ্গে বেড়াতে গেলে রাতে আর বাসায় ফেরেনি শিশুটি। পরদিন প্রতিবেশী আব্দুর রহমানের বাড়িতে পাওয়া যায় তাকে। পরে বাড়ির নারী সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে দুলাল মিয়ার দ্বারা রাতভর ধর্ষণের শিকার হয়েছে বলে জানায়। এসময় ভুক্তভোগী শিশুটির পরিবারের লোকজন দুলালকে ধরতে গেলে স্থানীয় মজিদ কৌশলে দুলালকে ভাগিয়ে দেন। পরে পুলিশ গিয়ে শিশুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে মজিদ মিয়াকে উত্তেজিত জনতা মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মজিদকে আটক করে। পরদিন মঙ্গলবার রাতে ধর্ষণের শিকার ওই শিশুর ভাই বাদী হয়ে দুলাল ও মজিদসহ ছয়জনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় গতকাল বুধবার সকালে দুলাল ও মজিদের বাড়িঘরসহ দোকানে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এ বিষয়ে মুক্তাগাছা থানার ওসি বলেন, আটক মজিদকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে ময়মনসিংহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। দুলালকে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে। এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: তারুণ্যের একতায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ...

Photo

গোপালগঞ্জে অজ্ঞাত ২ নারীর লাশ উদ্ধার

এফএনএস: গোপালগঞ্জ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। গতকাল...

Photo

রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত...

Photo

মহেশপুরে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, ককটেল বিস্ফোরন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে দুর্বৃত্তদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত