সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

জিয়াউর রহমান-খালেদা জিয়ার পথেই তারেক রহমান দেশের মানুষের নেতৃত্ব দেবেন: আবদুস সালাম

উচ্চকন্ঠ   11-Jan-2026   54

Photo

এফএনএস: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন মানুষের দোরগোড়ায় রাষ্ট্রের সেবা পৌঁছে দিয়েছিলেন এবং বেগম খালেদা জিয়া যেমন মানুষের ভালোবাসা নিয়ে দেশ পরিচালনা করেছিলেন, ঠিক তেমনভাবেই তারেক রহমানও এ দেশের মানুষের হৃদয়ে পৌঁছে জনগণের নেতৃত্ব দেবেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার করবেন। রোববার দুপুরে রাজধানীর ভাষানী মিলনায়তনে জিয়া মঞ্চ-এর উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। আব্দুস সালাম বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ছিলেন একজন সফল নেত্রী ও একজন সফল রাষ্ট্রনায়ক। তিনি বাংলাদেশের ইতিহাসে এমন একটি পরিবারের প্রতিনিধিত্ব করেন, যার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, দুঃসময়ে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখেছেন। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের শাহাদাতের পর বেগম খালেদা জিয়া বিএনপির দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘ নয় বছর আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে নেতৃত্ব দেন। তিনি যেখানেই নির্বাচন করেছেন, ইতিহাসে কোথাও পরাজয়ের নজির নেই। আজ আমরা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করছি, যেন মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমরা তার মাগফিরাত কামনা করি। বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশ আজ এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এখনো আমরা প্রকৃত গণতন্ত্র ফিরে পাইনি। তবে আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞ, তিনি খালেদা জিয়াকে নেওয়ার আগে এ দেশের ভবিষ্যৎ নেতৃত্ব প্রস্তুত করে যাওয়ার তৌফিক দিয়েছেন। তার সুযোগ্য সন্তান তারেক রহমানকে আজ দেশের মানুষ গ্রহণ করেছে। তিনি যখন দেশে ফিরেছেন, তখন লক্ষ লক্ষ মানুষ তাকে স্বাগত জানিয়েছে। সালাম বলেন, আজ বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, কিন্তু তিনি তারেক রহমানকে রেখে গেছেন। তারেক রহমানকে রাষ্ট্রক্ষমতায় আনতে পারলেই এ দেশে আবার গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার ফিরে আসবে। তিনি শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার শাসনামলের কথা স্মরণ করে বলেন, যেভাবে জিয়াউর রহমান মানুষের দোরগোড়ায় রাষ্ট্রের সেবা পৌঁছে দিয়েছিলেন এবং যেভাবে বেগম খালেদা জিয়া মানুষের ভালোবাসা নিয়ে দেশ পরিচালনা করেছিলেন, ঠিক সেভাবেই তারেক রহমানও এ দেশের মানুষের হৃদয়ে পৌঁছে তাদের নেতৃত্ব দেবেন। আবদুস সালাম বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তারেক রহমানকে এ দেশের জনগণের সেবা করার সুযোগ, শক্তি ও প্রজ্ঞা দান করেন, যাতে তিনি জনগণের অভাব-অভিযোগ দূর করে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উল্লাহ ইকবাল সহ বিভিন্ন পর্যায়ে নেতারা।

office@ukantho.com


Photo

আমাদের নতুন সংবিধান লাগবে: জামায়াতের সমাবেশে সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস...

Photo

কালীগঞ্জে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩নং কোলা ইউনিয়ন...

Photo

উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক: প্রধান উপদেষ্টা

এফএনএস: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, একটি উন্নত...

Photo

ঝিনাইদহে নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত