বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে এডাবের তিন দিনব্যাপী প্রতিবেদন লেখা প্রশিক্ষণ উদ্বোধন

উচ্চকন্ঠ   17-May-2026   57

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) জেলা শাখার উদ্যোগে “প্রতিবেদন লেখা” বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শনিবার ঝিনাইদহ এইড ফাউন্ডেশন প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ চলবে ১৬ থেকে ১৮ মে ২০২৬ পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে এডাব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ও প্রভা সোসাইটির নির্বাহী পরিচালক এনামুল কবীর বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মমতাজ আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এডাব কেন্দ্রীয় সচিবালয়, ঢাকার পরিচালক একেএম জসীম উদ্দিন।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ পরিচালনা করছেন এডাব রিসোর্স পুল সদস্য সুবিনয় দত্ত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এডাব ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব ও ডাস-এর নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে মমতাজ আরা বেগম বলেন, দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঝিনাইদহ জেলার আর্থ-সামাজিক উন্নয়নে এনজিওসমূহ উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। তিনি বলেন, বর্তমান সময়ে তথ্য ও জ্ঞান একটি গুরুত্বপূর্ণ শক্তি। প্রশিক্ষণের মাধ্যমে সেই জ্ঞান ও তথ্যের কার্যকর আদান-প্রদান সম্ভব হয়। তাই “প্রতিবেদন লেখা”-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এ ধরনের প্রশিক্ষণ আয়োজন সময়োপযোগী উদ্যোগ।
তিনি আরও বলেন, এনজিওসমূহের মধ্যে সমন্বয় সাধন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা এবং সংগঠনের দক্ষতা বৃদ্ধিতে এডাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান জেলার উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক অবদান রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে এমন উদ্যোগ গ্রহণ করায় এডাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এডাব খুলনা বিভাগের সমন্বয়কারী মো. রেজাউল করিম, যিনি প্রশিক্ষণের সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন।
খুলনা বিভাগের যশোর, খুলনা, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার এডাবের সদস্য সংস্থাসমূহের মোট ২৭টি এনজিও’র প্রতিনিধিরা এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করছেন।

office@ukantho.com


Photo

জামায়াতের সঙ্গে জোটের পক্ষে নাহিদ ইসলামকে ১৭০ নেতার চিঠি

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট বা সমঝোতার সিদ্ধান্তকে...

Photo

বাদীর কাছে পিবিআই কর্মকর্তার ঘুষ চাওয়ার ফোনালাপ ফাঁস

এফএনএস:নারায়ণগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক...

Photo

নড়াইলে প্রতিবন্ধীর এক একর ১০ শতক জমি প্রতারণা করে লিখে নেয়ার অভিযোগ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদরের গুয়াখোলা গ্রামের...

Photo

সেবাগ্রহীতার উপর হামলা। ঝিনাইদহ পৌরসভার ৬ কর্মচারী বরখাস্ত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: সেবাগ্রহীতাকে মারধর করার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত