সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

উচ্চকন্ঠ   04-Jan-2025   59

Photo

মোঃ হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে কল্যাণ জনহিতৈষী স্বেচ্ছাসেবী সংস্থা কম্বল বিতরণ করেছে। শনিবার সকালে কালীগঞ্জ উপজেলা নিয়ামতপুর ইউনিয়নের চাপরাইল বাজারে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। এখান থেকে উপজেলার নিয়ামতপুর, রায়গ্রাম ও মালিয়াট ইউনিয়নের প্রায় চার শতাধিক শীতার্তদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

কল্যাণ এর সভাপতি আশাদুল ইসলামের সভাপতিত্ব কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারন সম্পাদক আলতাফ হোসেন, ব্যবসায়ী সমির কুমার দে, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইছাহক আলী, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ইসমাইল হোসেন, শিক্ষক মুজিবার রহমান, অশোক ঘোষ, পলাশ মুখার্জি ও দেবরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন আবু বক্কর বিশ্বাস মকছেদ আলী কলেজের প্রভাষক মুছা করিম। কল্যাণ স্থানীয় স্নাতক উত্তীর্ণদের নিয়ে গঠিত একটি জনহিতৈষী স্বেচ্ছাসেবী সংস্থা।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার আসামী গ্রেফতার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের পবহাটি সিটি মোড়ে ব্যবসায়ী...

Photo

আওয়ামী লীগ সন্ত্রাসী-বর্বর রাজনৈতিক দল: দুদু

এফএনএস:আওয়ামী লীগ একটি সন্ত্রাসী ও বর্বর রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন...

Photo

ঝিনাইদহে এবার হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযানে নামলেন নবনির্বাচিত এমপি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনের নবনির্বাচিত...

Photo

কালীগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা হাসপাতাল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত